editor

প্রকাশিত: 10:29 PM, November 17, 2022

সিলেটে বিএনপির সমাবেশস্থলের সামনে ছাত্রলীগের শোডাউন, উত্তেজনা

সিলেটে বিএনপির সমাবেশস্থলের সামনে ছাত্রলীগের শোডাউন, উত্তেজনা

সিলেটে বিএনপির সমাবেশস্থলের সামনে ছাত্রলীগের শোডাউন, উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশের সামনের সড়কে শোডাউন করলো ছাত্রলীগ। এ নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আর মাত্র একদিন পর শনিবার (১৯ নভেম্বর) বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করেছে বিএনপি। এরইমধ্যে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকে সিলেটে এসে পৌঁছেছেন। দূরদূরান্ত থেকে নেতাকর্মীরাও সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন।

এ অবস্থায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে রিকাবীবাজার থেকে শোডাউন দিয়ে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যায়।

মিছিলটি রিকাবী বাজার-চৌহাট্টা ভিআইপি সড়কে আলিয়া মাদ্রাসা ময়দান অতিক্রম করার সময় স্লোগানে উত্তাল করে তোলে। তখন হামলার আশঙ্কায় সমাবেশস্থলে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সর্তকতা অবলম্বন করেন। তবে ছাত্রলীগের মিছিলটি সমাবেশস্থল অতিক্রম করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভা করে।

পথসভায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ ও নাঈম আহমদ উপস্থিত ছিলেন।

পথসভায় থেকে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১৯ নভেম্বর বিএনপি সমাবেশ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের সৃষ্টি করলে ছাত্রলীগ প্রতিহত করবে।

এদিকে, সমাবেশ স্থল থেকে ছাত্রদল নেতাকর্মীরা বেরিয়ে আসার চেষ্টা করলেও সিনিয়র নেতৃবৃন্দের বাধার মুখে তারা মাঠের ভেতরে প্রবেশ করেন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মহানগর পুলিশের একটি দল সমাবেশস্থলের আশপাশে অবস্থান নেয়। সর্বশেষ পরিস্থিতি শান্ত থাকলেও যেকোনো সময় সংঘর্ষ সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী বলেন, আমাদের টার্গেট সমাবেশ সফল করা। এই মূহূর্তে সরকার বিভিন্নভাবে সমাবেশে ব্যাঘাত ঘটনোর চেষ্টা করছে। আমরা সেটা পাত্তা দিচ্ছি না। এখন যতই সুড়সুড়ি দেওয়া হোক, আমাদের লক্ষ্য একটাই সমাবেশ সফল করা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে