editor
প্রকাশিত: 10:37 PM, November 17, 2022

সিলেটে সমাবেশস্থলে অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে শনিবারের বিএনপি’র বিভাগীয় সমাবেশের দু’দিন আগে থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দুপুরে বিএনপির কেন্দ্রীয় একটি টিম স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে সিলেটে আসছেন। তারা বিকেলে সমাবেশস্থল সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করবেন।
এদিকে- সমাবেশের দিন শনিবার ধর্মঘট আহবান করায় বৃহস্পতিবার সকাল থেকে সিলেটে আসতে শুরু করেছেন দূর-দূরান্তের নেতাকর্মীরা। এর মধ্যে অনেকেই নগরের বিভিন্ন হোটেল ও বাসা বাড়িতে অবস্থান নিয়েছেন। সমাবেশস্থল আলীয়া মাদ্রাসার তাঁবুতে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন।
সিলেটের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী জানিয়েছেন- ধর্মঘটের কারণে যারা আগে সিলেটে আসছেন তাদের দেখভালের ব্যবস্থা রয়েছে। কোনো বাধাই সিলেটের মানুষের ঢল থামাতে পারবে না। শনিবার গোটা সিলেট নগরী পরিণত হবে সমাবেশস্থলে।
এদিকে- হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান নিচ্ছেন। এ কারণে বেশির ভাগ হোটেলেই রুম বুকিং হয়ে যাচ্ছে। এছাড়া বিএনপি’র তরফ থেকে ১০-১২টি কমিউনিটি সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের উঠানো হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক