editor
প্রকাশিত: 10:04 PM, July 1, 2023
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে জনগণের সব দাবি-দাওয়া পূরণ হবে। যতক্ষণ শেখ হাসিনা ক্ষমতায়, ততক্ষণ দেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হয়।
শনিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।
তিনি বলেন, বাংলাদেশ এখন ভিক্ষা করে না বরং বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে। তাই দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে।
পরিবেশমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠনের প্রয়োজন হতো না। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের বিষয়ে কথা বলা নিষিদ্ধ ছিল। দেশের উন্নয়ন বন্ধ হয়েছিল ও সন্ত্রাসের উত্থান হয়েছিল। তাই দেশের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
সংগঠনের সভাপতি হরিপদ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে