editor
প্রকাশিত: 1:43 PM, July 10, 2023
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, একটানা ৩ মেয়াদে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যা সম্ভব হয়েছে শুধুমাত্র জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলেই আজকের বাংলাদেশ বিশ্বের মাঝে অনুকরণীয় জাতিতে পরিণত হয়েছে। শিক্ষা, চিকিৎসা, ক্রীড়াসহ প্রতিটি ক্ষেত্রেই আজকের বাংলাদেশ বিশ্বের অনেক উন্নততর দেশ থেকেও অনেক এগিয়ে রয়েছে।
রবিবার ( ৯ জুলাই) দক্ষিণ সুরমার সিলাম ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে জনসংযোগকালে তিনি একথা বলেন।
ডা. দুলাল বলেন, আমরা আজ অনুকরণীয় জাতিতে পরিণত হয়েছি শুধুমাত্র শেখ হাসিনা সরকারের কারণেই। এ সরকার প্রতিটি ক্ষেত্রেই সাধারণ জনগণের কথা চিন্তা করেই যেকোন সিদ্ধান্ত গ্রহণ করে।
সূতরাং জ্বালাও পোড়াও আর কথায় কথায় হরতাল ডাকা দল গুলোকে বিদায় জানিয়ে এবারও জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো ক্ষমতায় বসাবে।
ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের বিভিন্নস্থরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের বড় ভাই বালাগঞ্জ-বিশ্বনাথ ও বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সংসদীয় এলাকা থেকে ২ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী বীরপ্রতীক।
ডা. দুলাল দীর্ঘদিন যাবত সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় চষে বেড়াচ্ছেন। তিনি বিগত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মনোনয়ন প্রত্যাশা করেন। এবারের আসন্ন সংসদ নির্বাচনেও তিনি সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্যই এলাকায় কাজ করে যাচ্ছেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়