editor
প্রকাশিত: 7:38 PM, July 17, 2023
মানুষ জন্মগতভাবে অপরাধী নয়। পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় মানুষ অপরাধকর্মে জড়িয়ে পড়ে। এরপরও কাউন্সিলিং, মানবিক আচরণ ইত্যাদির মাধ্যমে অপরাধীদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এটা সম্ভব হলে এক সময়ের অপরাধীরা এই সমাজেরই একজন হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।
অপরাধী সংশোধন ও পুনর্বাসন সংস্থা সিলেট-এর সাধারণসভায় বক্তারা এ কথা বলেন। গত রোববার [১৬ জুলাই ২০২৩] সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিক, সালমা বাছিত, নাজনীন হোসেন, মো আজহার উদ্দিন (জাহাঙ্গীর), এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, বীর মুুিক্তযোদ্ধা মোঃ মনির উদ্দিন চেীধুরী, ডা. মোস্তফা শাহজাহান চোধুরী বাহার, হেলেন আহমদ, শাহানারা বেগম, আছমা কামরান, মো: আব্দুর রহমান জামিল, মো সোয়েব আহমদ, আব্দুল বাতিন ফয়সল, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, এডভোকেট আবদুস সাদেক লিপন প্রমুখ।
সভায় বিভিন্ন মামলায় প্রবেশন মঞ্জুরী প্রসঙ্গ, কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীদেরকে শীতলপাটির গুণগত মান বৃদ্ধিমুলক প্রশিক্ষণ বিষয়ে, সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিনোদনের জন্যে টেলিভিশন প্রদান বিষয়ে আলোচনা, বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী-আয়-ব্যয়ের হিসাব, বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।
সভার শেষ পর্যায়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। পদাধিকারবলে সিলেটের জেলা প্রশাসক সভাপতি, সহসভাপতি পদে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুর রফিক, পদাধিকার বলে কেন্দ্রীয় কারাগার সিলেট-এর সিনিয়র জেল সুপার, পদাধিকার বলে সিলেটের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সম্পাদক পদে পদাধিকার বলে প্রবেশন অফিসার মো. তমির হোসেন চৌধুরী, এবং নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহসভাপতি সালমা বাছিত, নাজনীন হোসেন, সহ: সম্পাদক পদে মো আজহার উদ্দিন (জাহাঙ্গীর), আইন সহায়তা সম্পাদক এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, নির্বাহী সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন চেীধুরী, ডা. মোস্তফা শাহজাহান চোধুরী বাহার, হেলেন আহমদ, শাহানারা বেগম, আছমা কামরান, মো. আব্দুর রহমান জামিল, মো সোয়েব আহমদ, আব্দুল বাতিন ফয়সল, এডভোকেট আব্দুস সাদেক লিপন, এডভোকেট মো. জাহিদ সারওয়ার সবুজ নির্বাচিত হন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে