editor
প্রকাশিত: 7:37 PM, July 18, 2023
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেছেন, দেশে চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো তাদের গণতান্ত্রিক অধিকার সভা-সমাবেশ করতে পারছেনা। এমনকি এই সরকারের শাসনামলে দেশের কোন শ্রেণীপেশার মানুষ ভালো নেই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সর্বত্র দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির আর লুটপাটের কেন্দ্রস্থলে পরিনত করা হয়েছে। সকল নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আগামী ২১ জুলাই সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জামায়াতের জনসভা সফল করতে পেশাজীবি নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আগামী ২১ জুলাই রেজিস্টারি মাঠের সমাবেশ সফলের লক্ষ্যে পেশাজীবি নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শিক্ষাবিদ ড. এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা ফখরুল ইসলাম, মাহবুবুর রহমান সিদ্দিকী, আসাদুর রহমান, জিল্লুর রহমান, শওকত আলী, আব্দুল আহাদ ও হাফিজুর রহমান প্রমূখ। সভায় বিভিন্ন শিক্ষক, প্রকৌশলী ও চাকুরীজীবি সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তির দাবীতে দেশপ্রেমিক জনতাকে স্বোচ্ছার হতে হবে। মৌলিক মানবাধিকার, ভোট ও ভাতের অধিকার ফিরে পেতে আগামী ২১ জুলাই ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জামায়াতের জনসভা সর্বাত্মকভাবে সফল করতে দেশপ্রেমিক পেশাজীবি জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়