editor
প্রকাশিত: 4:15 PM, September 27, 2023
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অন্যতম সংগঠন হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় সংগঠনটি এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীর সংগঠন হিসেবে গড়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার সমগোত্রীয় সংগঠনগুলো একত্রিত হয়ে গড়ে উঠেছে সাউথ এশিয়ান এশিয়ান গ্রাসরুটস ফোরাম (এসএজিডিএফ)। যার নেতৃত্ব দিচ্ছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস। বিগত ২৫ বছর নানা বাধা বিপত্তি অতিক্রম করে সংগঠনটি ২৬তম বছরে পদার্পন করেছে। এ গৌরব সমগ্র সিলেটবাসীর। কোনো ধরণের বৈদেশিক পুঁজি না নিয়ে জনগণের সহযোগিতায় আমরা আজকের অবস্থানে পৌছতে পেরেছি।
২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস গতকাল বুধবার (২৭.০৯.২০২৩) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নাফিসা শবনম।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবিসহ নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতা দূরিকরণ এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। ৫ দফা দাবির মধ্যে রয়েছে- ১. সবধরণের সিন্ডিকেট কঠোরভাবে দমন, ২. নামমাত্র খরচে সহজ শর্তে ট্রেড লাইসেন্স প্রদান, ৩. হোমবেসড ওয়ার্কার্সদের অধিকারসমূহ নিশ্চিত করার লক্ষ্যে আইএলও সনদ বাস্তবায়ন, ৪, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলকে সহনশীল ভূমিকা পালনের পাশাপাশি সাম্পদায়িক শক্তি ও জঙ্গীগোষ্ঠীকে কঠোরভাবে দমন এবং ৫. ইউনিয়ন থেকে বিভাগ পর্যন্ত নারী উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও উৎপাদিত পণ্যের বাজার সুবিধা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানসহ সবধরনের ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়- ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সংগঠনটি এখন দেশের ৬৮ জেলায় বিস্তৃতি লাভ করেছে। সারা দেশে এখন ১৮ হাজারের বেশি সদস্য তাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস সিলেট জেলা সভাপতি চৌধুরী নাদিরা সুলতানা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক রায়হানা খানম রেশমা, মহানগর শাখার সহসভাপতি রুমা চৌধুরী, গ্রাসরুটস’র প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, সিলেট মহানগর শাখার সদস্য সালমা বেগম সুমী প্রমুখ।
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১