editor
প্রকাশিত: 11:25 PM, January 4, 2024
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।
সম্মানিত প্রিয় বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ তথা সিলেটবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আজ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে। ন্যায় বিচার, মানবতা, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা সমস্ত কিছুই এখানে আজ লাঞ্ছিত, উপেক্ষিত। মানুষ দিশেহারা, গোটা জাতি কারারুদ্ধ, গুম অবরুদ্ধ। এমতা অবস্থায় আগামী ৭ই জানুয়ারি নির্বাচন নামক প্রহসনের একটা সার্কাস অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আমি এই অঞ্চলের সকল পেশার জনগণের কাছে মা-ভাই-বোনদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিনম্র আবেদন করছি, মহান সৃষ্টিকর্তার দোহাই দিয়ে অনুরোধ করছি, দয়া করে আপনারা এই প্রহসনের সার্কাসে নিজেদেরকে সম্পৃক্ত করে কলুষিত করবেন না। আপনারা এই প্রহসনের নির্বাচন সার্কাস বর্জন করুন, ভোটকেন্দ্র যেতে বিরত থাকুন। মনে রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে এবং অন্যায়কে যে সহায়তা করে সে সমভাবে দোষী। তাই আপনারা সহজ-সরল নিষ্পাপ মানুষেরা এই সমস্ত দোষের ভাগীদার হতে নিজেদেরকে সম্পৃক্ত করতে বিরত থাকুন।
একজন মজলুম নিখোঁজ ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনাদের প্রিয় সন্তান এম ইলিয়াস আলী’র প্রিয় সিলেটবাসী বিশেষ করে বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী। ইলিয়াস আলীর প্রতি যদি আপনাদের ন্যূনতম দরদ থেকে থাকে, ইলিয়াস আলী যদি এই অঞ্চলের মাটি ও মানুষের জন্য ন্যুনতম কিছু করে থাকেন তাহলে আপনাদের বিবেকের ঘন্টা ধ্বনির কাছে আমার উদাত্ত আহ্বান এবং আকুল আবেদন, আপনাদের বিবেককে জাগ্রত করুন। দয়া করে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না, ভোট বর্জন করুন এবং সুবিধাবাদী, অসাধু অকৃতজ্ঞ মহিবুর রহমানকে ভোটদানে বিরত থাকবেন। বিশ্বনাথবাসীর কলঙ্ক মহিবুর রহমান সহ বিশ্বনাথ ওসমানীনগর নির্বাচনী এলাকায় যে সকল প্রার্থী রয়েছেন তাদেরকে ভোটদানে বিরত থাকুন এবং ভোট বর্জন করুন।
আমি প্রত্যাশা রাখছি বাংলাদেশে ন্যায়বিচার, মানবতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা এই ভোট নামক সার্কাস কে বর্জন করে মানব মুক্তির মিছিলে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন। ইনশাআল্লাহ সত্য এবং ন্যায়ের জয় হবেই, হবে। মজলুম ইলিয়াস আলী কে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাবার লক্ষ্যে তাকে আপনাদের দোয়ায় শরিক রাখবার জন্য বিনম্র অনুরোধ করছি। আপনাদের সকলের মঙ্গল কামনায় নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষে আপনাদেরই এম আসকির আলী।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,