admin
প্রকাশিত: 9:07 PM, August 10, 2026
সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
জানা যায়, প্রবাসী বিনিয়োগকারীদের লিখিত চুক্তির মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে রাহাত চৌধুরী মুন্না চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে রিসোর্টটি পরিচালনা করে আসছেন। তবে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলে তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসী বিনিয়োগকারীদের নিজস্ব অর্থায়নে গড়ে ওঠা জাকারিয়া সিটির ১০ জন মূল বিনিয়োগকারী কয়েক মাস আগে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে রাহাত চৌধুরী মুন্নাকে প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার পূর্ণ দায়িত্ব দেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জাকারিয়া সিটির বকেয়া রাজস্ব ও কর পরিশোধসহ রিসোর্টটির ব্যাপক সংস্কার ও আধুনিকায়নে বিপুল অর্থ বিনিয়োগ করেন।
এদিকে বিনিয়োগকারীদের মধ্যে ইতোমধ্যে দুইজনের মৃত্যু হওয়ায় একটি চক্র পরিস্থিতি ঘোলাটে করে অসৎ উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। চুক্তিবদ্ধ প্রবাসী বিনিয়োগকারী ও দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে যে, একটি মহলের কুচক্রী তৎপরতা ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে ব্যবসার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিনিয়োগকারীরা অনতিবিলম্বে এসব অপপ্রচার ও মিথ্যা সংবাদ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং প্রতিষ্ঠানে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
8 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
3 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
4 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।