editor
প্রকাশিত: 11:33 PM, May 9, 2021
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অসহায় কৃষকের স্ত্রী ৬মাস ধরে নিখোঁজ। সাহায্য পেতে বার বার দালালের কাছে বলেও সন্ধান পাচ্ছেনা অসহায় পরিবার। অবশেষে রবিবার (৯মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সন্ধান পেতে সাহায্যের আবেদন করেছে পরিবারটি।
দরখাস্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামে সোনাফর আলীর ছেলে আমির উদ্দিনের মাধ্যমে ২০১৯ সালের ১১ ডিসেম্বর রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের আব্দুল হকের স্ত্রী মোছা. নাজমা বেগম (৩৬)কে সৌদি আরবে পাঠিয়েছিল। সৌদি আরব যাওয়ার পর প্রায় দুই তিন মাস পর পর যোগাযোগ করলেও গত ৬মাস ধরে পরিবারের সাথে যোগাযোগ করে নাই তাহার স্ত্রী। গত ৬ মাস ধরে একবারে যোগাযোগ না করায় অসহায় হয়ে আমির উদ্দিনের সাথে যোগাযোগ করলে স্ত্রীকে দেশে আনার জন্য ৩০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা নিয়ে তার স্ত্রীকে দেশে আনে নাই। পরে স্থানীয় অনেকের সাথে যোগাযোগ করে আমির উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে কিছুই জানেনা।
এ ব্যাপারে আব্দুল হক বলেন, আমি দালাল আমির উদ্দিনের মাধ্যমে ২০১৯ সালের ১১ ডিসেম্বর আমার স্ত্রীকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। আমার ঘরে ২টি মেয়ে রয়েছে। আমি কৃষক মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। প্রত্যেক দিন কাজ করে বাড়ীতে ফিরে আসলে আমার মেয়েদের কান্নায় ঘরে থাকতে পারি না। এখন আমি অসহায় হয়ে গেছি আমার উপজেলা প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমার স্ত্রীকে খোঁজ নিয়ে দেশে ফিরিয়ে আনা হউক।
এ ব্যাপারে জানতে আমির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার মাধ্যমে মোছা. নাজমা বেগম সৌদি আরব গিয়েছিল। প্রায় ১৮ মাস বাড়িতে বেতনও দিয়েছেন। পরে মালিকে সাথে ঝগড়া করে কাজ না করায় সমস্যা সৃষ্টি হয়েছে। হ্যা তারা আমাকে ৩০ হাজার টাকা দিয়েছিল। দ্রুত দেশে আনার জন্য কিন্তু অল্প সময়ে ভিতরে দেশে না আনতে পারায় আবার তাদের টাকা তার বোনের জামাই আব্দুল মালিকে মাধ্যমে টাকা ফেরত দিয়েছি। আমার উপর আনিত অভিযোগ মিথ্যা। আমি এখনো চেষ্টায় আছি মহিলাকে দেশে ফিরিয়ে আনতে। লকডাউনের জন্য পুরোপুরি কাজ করতে পারতেছিনা, চেষ্টায় আছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে