admin
প্রকাশিত: 3:27 PM, August 8, 2021
অনলাইন ডেস্ক
ছোট্ট ছোট্ট বোটে বা নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কয়েক হাজার অভিবাসী পৌঁছেন বৃটেনে। এরপর তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয় হোটেলে। কিন্তু হোটেল থেকে তারা পালানোর পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বছর এ প্রক্রিয়ায় বৃটেনে গিয়েছেন ১০ হাজার ৫০০ অভিবাসী। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা দুই হাজার বেশি। ওদিকে ক্যালে এবং ডানকির্কে আবহাওয়া উন্নত হওয়ার অপেক্ষায় রয়েছেন ১৫০০ অভিবাসী। এ খবর দিয়ে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ বলছে, এসব অভিবাসী গত এক বছরে বৃটেনে পৌঁছার পর তাদেরকে প্রক্রিয়াকরণ করার আগেই করোনা ভাইরাস সংক্রমণের জন্য রাখা হয় হোটেলে। কিন্তু সেখান থেকে পালানোর পর তারা এখন নিখোঁজ।
ওদিকে আর কত অভিবাসী এভাবে বৃটেনে প্রবেশ করবেন তা নিয়ে সরকারের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। অভিবাসীরা বৃটেনে পৌঁছার পর তাদেরকে হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয় ১০ দিনের জন্য। সারাদেশে এমন অভিবাসীরা হোটেলের ১০ হাজার বেডে অবস্থান নেন। জানুয়ারি পর্যন্ত এসব হোটেল অভিবাসীদের জন্য বুকিং করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওদিকে নৌপথে যাওয়া অভিবাসীদের ফিরিয়ে দিতে যৌথ নৌমহড়ায় চাপের মুখে রয়েছে ফরাসি সরকার। সমুদ্রে এসব অভিবাসীর ঢল বন্ধ করতে এবং বোটে করে অভিবাসীদের ফ্রান্সে প্রবেশ ঠেকাতে যৌথ মহড়ায় বৃটিশ বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে। কিন্তু তিনি এখনও পর্যন্ত এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন। তার কর্মকর্তারা বলছেন, নৌআইনে তারাই এসব অভিবাসীকে ফিরিয়ে দিতে সক্ষম হবে। সমুদ্র সৈকতে ২০০ পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব পালনে এবং নজরদারি বাড়াতে ফ্রান্সকে ৫ কোটি ৪০ লাখ পাউন্ড দিয়েছে বৃটেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/ আগস্ট /২০২১/ রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন