editor
প্রকাশিত: 10:42 PM, August 13, 2021

কারবালার প্রকৃত শিক্ষা হচ্ছে অন্যায় অবিচারের প্রতিবাদ করা : মাওলানা মারজান আহমদ চৌধুরী
তায়্যিবা ফাউন্ডেশন সিলেটের পরিচালক মাওলানা মারজান আহমদ চৌধুরী বলেছেন, আশুরার দিনের মর্যাদা এবং এ দিন রোযা রাখার বিষয়টি অনস্বীকার্য। এ দিনের ফযীলত হাদীস দ্বারা প্রমাণিত। এর পাশাপাশি এ দিনটি কারবালার স্মরণেও উদযাপন করা উচিত। কারণ ইমাম হুসাইন (রা.) এ দিনে যালিমের বিরুদ্ধে হকের আওয়াজ উঁচু করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। হুসাইন (রা.) এ উম্মতকে দেখিয়ে দিয়েছেন যে, অন্যায়-অবিচার হতে দেখলে সামর্থ অনুযায়ী সর্বোচ্চ প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে। প্রকৃতপক্ষে তিনি তাঁর নানাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে টিকিয়ে রাখার স্বার্থে ইয়াযীদের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আজ পর্যন্ত পৃথিবীতে যত ইসলামী আন্দোলন হয়েছে এবং ভবিষ্যতে যত হবে, সবই হুসাইন (রা.) এবং আহলে বাইতের ত্যাগ ও কুরবানীর ফলাফল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এই আদর্শকে লালন করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একই সাথে আমরা কারবালার স্মরণে সমাজে প্রচলিত কুসংস্কারকে দূরীভূত করার জন্য আহ্বান করছি। আমাদেরকে কারবালার প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। নিজের মনগড়া মতবাদকে নিয়ে চললে ইসলাম বিদ্বেষীদের দ্বারা আমরা সহজেই আক্রান্ত হয়ে যাব।
তিনি ১৩ আগস্ট, শুক্রবার, বাদ জুমুআ সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৩ নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি এহসান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরীর যৌথ উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা এস এম মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি মুহাম্মদ আফজল হোসেন, সিলেট (পূর্ব) জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাওসুফ ও ১নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম শাহরিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি বুরহান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জুনাইদ আহমদ, মাশহুদ আহমদ, সহ-প্রচার সম্পাদক এনামুল হক, অর্থ সম্পাদক ইউসুফ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম রাহাত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদ্বওয়ান আহমদ, সদস্য আরিফুল ইসলাম, সাব্বির আহমদ, মাহিন আহমদ, তামিম আহমদ, মুহিউদ্দীন মুহিত প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।