editor
প্রকাশিত: 7:22 PM, August 21, 2021

বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসায় দক্ষিণ সুদানি মন্ত্রী
অনলাইন ডেস্ক
বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন দক্ষিণ সুদানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল চোল থন বালোক। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রশংসা করেন।
আজ শনিবার ( ২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
দক্ষিণ সুদানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল চোল থন বালোকের সঙ্গে জুবায় তার অফিসে বৈঠক করেন ড. মোমেন। এ সময় বালোক দেশটিতে শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি দক্ষিণ সুদানের অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান বিশেষভাবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রশিক্ষণ, শৃঙ্খলাবদ্ধতা ও দক্ষতারও প্রশংসা করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বাংলাদেশ দক্ষিণ সুদানের সঙ্গে সম্পর্ক বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি দক্ষিণ সুদানের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব গড়ে তোলার প্রস্তাব দেন। পররাষ্ট্র মন্ত্রী পরামর্শ দেন, দুই দেশের মধ্যে ফার্মাসিউটিক্যালস, আরএমজি, কৃষি এবং আইসিটি সেক্টরের ক্ষেত্রে সহযোগিতা গড়ে উঠতে পারে।
এর আগে ড. মোমেন দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা আলোচনা করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগস্ট/২০২১/নুরুল
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন