editor
প্রকাশিত: 12:02 PM, October 7, 2021

‘বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে’ মানববন্ধন শনিবার
দলিত নারী ফোরাম-এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর পক্ষ থেকে ‘বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে’ আগামী ৯ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকার শাহবাগ জাতীয় জাদুঘর-এর সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
জন্ম ও পেশা এবং জাত-পাত এর কারণে যারা বৈষম্য ও বঞ্চনার শিকার হয় তারা সাধারণত দলিত জনগোষ্ঠী হিসেবে পরিচিত। বাংলাদেশে প্রায় ৬৫ লক্ষ দলিত জনগোষ্ঠী রয়েছে। বাংলাদেশের দলিত জনগোষ্ঠীসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের সামাজিক পরিচয় এবং অবস্থানগত কারণে বৈষম্যের শিকার হয়ে থাকে। এই সকল জনগোষ্ঠী বিভিন্নভাবে বৈষম্যের শিকার এবং তাদের প্রতি অনেক সময় ঘৃণাসূচক পরিচয় ব্যবহার করা হয়। এইসব বৈষম্য নিরসনের জন্য ইতোমধ্যে একটি আইনের খসড়া প্রস্তাব করেছেন বাংলাদেশ আইন কমিশন। আইন কমিশনের খসড়া প্রণয়নে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ফোরাম ও আইন প্রণয়নের ব্যাপারে বাংলাদেশ সরকারকে সুপারিশ করে। এছাড়া, সরকারের পক্ষ থেকে মাননীয় আইন মন্ত্রী মহোদয় বিভিন্ন সময়ে এই আইন প্রণয়নের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তবে এখন পর্যন্ত আইনটি পাশের ব্যাপারে কোন উল্লেখ্যযোগ্য অগ্রগতি হয়নি। এই প্রেক্ষিতে, নাগরিক উদ্যোগ-এর সহায়তায় বৈষম্য বিলোপ আইন দ্রুত পাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক মনি রানী দাস ও বিডিইআরএম’র সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত মানববন্ধন কর্মসূচিতে সবাইকে উপস্থিত হওয়ার আহবান জানান।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে