editor

প্রকাশিত: 1:06 PM, October 9, 2021

বিশ্বনাথে স্কুল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত

বিশ্বনাথে স্কুল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত

বিশ্বনাথে স্কুল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির প্রাক্তন এক সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালেয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবীর আহমদকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী ১০ অক্টোবর দুপুর ১২ টায় অধ্যক্ষের কক্ষে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি গত ৪ অক্টোবর বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি, অভিযোগকারী এবং অধ্যক্ষ বারবর প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ফখরুল আহমদ মতছিনের বিরুদ্ধে নিয়ম না মেনে বিদ্যালয়ের গাছ বিক্রি, দন্ডিত আসামি হয়েও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন এবং প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়।
বিষয়টি তদন্ত করতে শিক্ষা মন্ত্রণালয় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ফখরুল আহমদ মতছিন বিদ্যালয়ের ১৩টি গাছ বিক্রির আগে জেলা প্রশাসন, বনবিভাগ কিংবা শিক্ষা বিভাগের অনুমতি নেননি এবং ওই গাছ বিক্রির নিম্নতম বাজার মূল্য ২ লাখ টাকা তা নির্দিষ্ট খাতে জমা করেননি।
আরেক অভিযোগে বলা হয়, ফখরুল ২০১৭ সালে দুইটি এবং ২০১৮ সালে একটি মামলায় দ-িন্ডত হয়েও বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন, যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত প্রবিধানমালার পরিপন্থি।
সর্বশেষ অভিযোগ হলো অর্থ আত্মসাতের; যেখানে বলা হয়, তিনি বিদ্যালয়ের সংস্কার কাজের অর্থ ব্যয়ে অনিয়ম করেছেন; বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের নাস্তার টাকা বাবদ খরচ দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন এবং কলেজ শাখার আয় থেকে অর্থ আত্মসাৎ করেছেন।
এ ব্যপারে তদন্ত কমিটির আহ্বায়ক সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবীর আহমদ বলেন, এবিষয়ে একটি চিঠি ইস্যু হয়েছে। এ প্রসঙ্গে এখনই কিছু বলা যাচ্ছে না।
অভিযোগের বিষয়টি সত্যতা স্বীকার করে দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ এইচ এম আব্দুর রহিম বলেন, যেহেতু বিষয়টি তদন্তনাধীন তাই এই বিষয়ে কোনো মন্তব্য করছি না।
অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের গভর্নিং বডির প্রাক্তন সভাপতি ফখরুল আহমদ মতছিনের মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।
এর আগে স্থানীয় তিনজনের স্বাক্ষরে গত ২৩ মার্চ শিক্ষা মন্ত্রণালেয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর এই আবেদন করা হয়।
এর প্রেক্ষিতে গত ০৪ আগস্ট তদন্ত পূর্বক ব্যবস্থার নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অভিযোগে দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শুভাকাক্সক্ষী ও অভিভাবক হিসেবে স্বাক্ষর করেছেন মো. আব্দুল সালাম, এম এম ইসলাম খানসহ ৩ জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন