editor

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

মাহমুদ উস-সামাদ একজন প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা ছিলেন: শফি এ. চৌধুরী

মাহমুদ উস-সামাদ একজন প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা ছিলেন: শফি এ. চৌধুরী

8

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী বলেছেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। মরহুম এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরীও দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর মধ্যে তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যুতে এই অঞ্চলের মানুষ একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা এবং প্রজ্ঞাবান ব্যক্তিত্বকে হারালো। এই শূণ্যতা সহজে পূরণ হবার নয়। তিনি মাহমুদ-উস-সামাদের স্মৃতি চারণ করে বলেন, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও নিরলসভাবে কাজ করে গেছেন তিনি।
শনিবার (১৩ মার্চ) দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ আয়োজিত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপির স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ গভর্ণিং বডির সদস্য সিরাজুল ইসলাম এবং সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমেদ। শোক সভায় কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

5 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

4 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

2 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

3 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

2 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

5 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

6 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

1
6