editor
প্রকাশিত: 11:56 PM, November 10, 2021

কানাইঘাটে আ’লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : পলাশ
কানাইঘাট প্রতিনিধি
সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ বলেছেন, আসন্ন কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ থেকে যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করার জন্য উপজেলার সকল ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম জোরদার করে ইউপি নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।
মস্তাক আহমদ পলাশ বুধবার বিকাল ৩টায় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় বড়চতুল, কানাইঘাট সদর ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিয়ে রির্পোট উপস্থাপনার পাশাপাশি ইউপি নির্বাচন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, ফখর উদ্দিন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, শ্রী রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, আব্দুল হেকিম শামীম, শাহাব উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক আফসর আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম আহমদ, সম বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মামুন আহমদ, বড়চতুল ইউপির সভাপতি মুবশ্বির আলী চাচাই, সাতবাঁক ইউপির সাধারণ সম্পাদক আব্দুন নুর মেম্বারসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের ১০ সাংগঠনিক টিমের কার্যক্রম আরো শক্তিশালী করাসহ সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মস্তাক আহমদ পলাশ।
বর্ধিত সভায় মস্তাক আহমদ পলাশ সম্প্রতি বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন