editor
প্রকাশিত: 3:39 PM, January 11, 2022

প্রাত্যহিক জীবনের সৌন্দর্যকরণে সাংবাদিক জাহেদী ক্যারল’র গ্রন্থ দুটো মাইলফলক ভূমিকা রাখবে : আহমেদ উস সামাদ চৌধুরী
চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান, গ্রেট ব্রিটেনের সামাজিক ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জাস্টিস অব পিস (জেপিকে) বলেছেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস একটি ধ্বংসাত্মক তৎপরতা চালিয়েছে। এ ভাইরাসের তাণ্ডবে পৃথিবীতে প্রাণ হারিয়েছেন অর্ধকোটিরও বেশি সংখ্যক মানুষ। পুরো বিশ্বব্যবস্থা যখন লণ্ডভণ্ড, নিভৃতচারী আত্মপ্রত্যয়ী লেখক, সাংবাদিক ও সংগঠক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল তখন ‘করোনার ভীতিকর দিনগুলো’ নামক গ্রন্থ লিখে সে সময়কার পরিস্থিতিকে মলাটবদ্ধ করেছেন। এছাড়া সামাজিক মানুষের বেঁচে থাকার অপরিহার্য বিষয়গুলোকে তিনি ‘সামাজিক ভাবনা ও অধিকার’ গ্রন্থে উপস্থাপন করেছেন। সংকটময় অবস্থার উত্তরণে চিত্রায়ন এবং প্রাত্যাহিক জীবনের সৌন্দর্যকরণে এ গ্রন্থ দুটো মাইলফলক ভূমিকা রাখবে। সময়ের বিবেচনায় গ্রন্থগুলো সমাজ এবং রাষ্ট্রে আলো ছড়িয়ে দেবে নিঃসন্দেহে।
পাণ্ডুলিপি প্রকাশন-এর আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল) কর্তৃক রচিত ‘করোনার ভীতিকর দিনগুলো’ ও ‘সামাজিক ভাবনা ও অধিকার’ দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও প্রীতিসম্মিলন গতকাল ১০ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হোটেল গোল্ডেন সিটির তৃতীয় তলায় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। পাণ্ডুলিপি প্রকাশন’র স্বত্বাধিকারী লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ নজরুল হক চৌধুরী, প্রিন্সিপাল কবি কালাম আজাদ, যুক্তরাজ্যের বরেণ্য আলেমে দ্বীন কুরআন গবেষক ও তরজমাকারক শায়খ এইচম এম শফিকুর রহমান আল মাদানী, বর্ষীয়ান সাংবাদিক লেখক ও বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, দৈনিক সিলেট সংলাপ’র সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, দৈনিক আলোকিত সিলেট’র সম্পাদক আবু তালেব মুরাদ, যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক- সমাজকর্মী ও সংগঠক মিছবাহ জামাল, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আলীমুল এহসান চৌধুরী।
তরুণ আবৃত্তি শিল্পী আবু জাফর মোহাম্মদ সালেহ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন আশরাফ আহমদ সায়েফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট কুরআন গবেষক- লেখক ও ব্যাংকার মুন্সি আব্দুল কাদির, কবি ও শিক্ষাবিদ মোঃ আনোয়ার হোসাইন, সাংবাদিক ও গল্পকার তাসলিমা খানম বীথি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস যুক্তরাজ্যের সিলেট প্রতিনিধি এডভোকেট মোঃ মঈন উদ্দিন মনজু, ড. রেজাউল আবেদীন, কবি আব্দুল মুকিত অপি, কবি ও গল্পকার পপি রশীদ, কবি ও গল্পকার কানিজ আমেনা কুদ্দুস, এডভোকেট কবি দেলোয়ার হোসেন দিলু, সাংবাদিক মুনশী ইকবাল, কবি ও মিডিয়াকর্মী জুবের আহমদ সার্জন, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভাপতি- মোঃ সমছুল হক, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সেক্রেটারি আমিনুল হক জিলু, শিক্ষাবিদ আব্দুল মুকাব্বির জাহেদী, সাহিত্যসেবী মোঃ এরশাদ আলী প্রমুখ।
বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ নজরুল হক চৌধুরী বলেন, ব্যক্তিপ্রতিভা সৃষ্টিকর্তা প্রদত্ত একটি বড় উপহার। অনেকেই সে প্রতিভার সদ্ব্যবহার করতে পারে না। তবে বহুমাত্রিক প্রতিভার অধিকারী মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল) এক্ষেত্রে একজন সফল ও কৃতি ব্যক্তিত্ব। তিনি তাঁর চিন্তা-চেতনা ও মেধা-মননের সদ্ব্যবহার করেছেন। ব্যক্তি, পরিবার এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি দুটি গ্রন্থ রচনা করেছেন। কবি, প্রাবন্ধিক ও সংগঠক ক্যারল ‘করোনার ভীতিকর দিনগুলো’ এবং ‘সামাজিক ভাবনা ও অধিকার’ গ্রন্থ দুটোর মাধ্যমে সাম্প্রতিক সময় এবং মানবিক বোধের সঙ্গে যোগসূত্র স্থাপনে সচেষ্ট হয়েছেন। এ গ্রন্থ দুটো সময়ের উল্লেখযোগ্য সৃষ্টি।
প্রিন্সিপাল কবি কালাম আজাদ বলেন, মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল) একজন সামাজিক দায়বোধ সম্পন্ন ব্যক্তিত্ব। প্রবাসে থাকলেও তিনি সমাজ এবং দেশকে নিয়ে ভাবেন। উল্লেখ্য গ্রন্থ দুটি তার উৎকৃষ্ট প্রমাণ। সাহিত্যে তাঁর নাম একটি সময় উচ্চারিত হবে গভীর সমাদরে।
শায়খ এইচম এম শফিকুর রহমান আল মাদানী বলেন, মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল একজন সামাজিক মূল্যবোধে পরিপূর্ণ ব্যক্তিত্ব। সামাজিক মানুষের ভাবনাকে তিনি অধিকারের তাত্ত্বিকতায় প্রকাশ করেছেন। যা তাঁর উচ্চ চিন্তাকেই প্রতিভাত করে। তাঁর সৃষ্টি মানবিক মানুষ হতে প্রেরণা যোগাবে। সৃষ্টিশীল মানুষের সবচেয়ে বড় পরিচয় তারা সময়কে খুবই গভীরভাবে পরখ করে থাকেন। সময়ের কাছেই লেখকদের লেখার উপাদান থাকে। পুরো বিশ্বব্যবস্থা যখন হোঁচট খেয়ে মানবতাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল তখন সে সময়কার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ ও লেখার কাজে নিয়োজিত ছিলেন। এ থেকে তাঁর সময়ের কার্যকর চিন্তা পরিলক্ষিত হয়।
বর্ষীয়ান সাংবাদিক লেখক ও বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী বলেন, প্রত্যেকটি অঞ্চলে কিছু মানুষ থাকেন, যাদেরকে নিয়ে গর্ব করা যায়। মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল তেমনই একজন ব্যক্তিত্ব। এটা বললেও অত্যুক্তি হবে না, প্রবাসে থেকে এ রকম কাজ অনেকেই করতে পারেন না। কিন্তু তিনি তা করে দেখিয়েছেন।
লেখক অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, যুক্তরাজ্য এবং দেশে সাংবাদিকতা এবং সমাজসেবার পাশাপাশি মানুষের আত্ম উন্নয়নের জন্য আমি কিছু লেখালেখি করেছি। এগুলো গ্রন্থাকারে পাঠকদের কাছে তুলে দিতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার রচনা পড়ে সম্মানিত পাঠক উপকৃত হলে আমার এ প্রয়াস সার্থক হবে।-বিজ্ঞপ্তি
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১