editor
প্রকাশিত: 9:44 AM, February 23, 2022

করোনা প্রতিরোধে সিলেটে ভাসমান মানুষকে জনসন ভ্যাকসিন প্রদান করা হচ্ছে : ডা. হিমাংশু লাল রায়
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেছেন, বর্তমান সরকার মানুষের স্বাস্থ্য সম্মত নিরাপদ জীবন যাপনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনার ভয়াবহ গ্রাস থেকে কর্মজীবি ভাসমান মানুষকে যাতে সুরক্ষিত রাখা যায় এজন্য এ ভ্রাম্যমান টিকা কেন্দ্রের মাধ্যমে করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। ১৮ বৎসরের উর্দ্ধে যে কেউ এ টিকা নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসন নামের ১টি মাত্র ডোজ গ্রহনের মাধ্যমে পূর্ন্য সুরক্ষা পাবে মানুষ।
গতকাল মঙ্গলবার কুমারগাও বাস স্ট্যান্ডের সামনে ভ্রাম্যমান টিকা কেন্দ্রের মাধ্যমে ভাসমান মানুষের মধ্যে করোনা প্রতিরোধে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন প্রদানকালে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. নূরে আলম শামীম, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মোজয় দত্ত, পরিচালক (স্বাস্থ্য) কার্য্যালয়ের মেডিকেল অফিসার ডা. সিধু সিংহ, সিভিল সার্জন কার্য্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর প্রশাসনিক অফিসার এম গৌছ আহমদ চৌধুরী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ¯িœগ্ধেন্ধু সরকার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার প্রমুখ। গত ২০ ফেব্রুয়ারি রোববার থেকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভাসমান মানুষের মধ্যে করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্য্যক্রম শুরু হয়েছে। যেসব জায়গায় মানুষের সবসময় যাতায়াত বেশী সে সকলস্থানে ভ্রাম্যমান টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্য্যক্রম চলবে।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে