editor
প্রকাশিত: 6:10 PM, March 17, 2021
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) উদ্যোগে ১৭ই মার্চ, বুধবার “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০২১” বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে। এ দিনটি উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেজিটিডিএসএল কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০২১” উদযাপন উপলক্ষে এই দিন সকাল সাড়ে ছয়টায় কোম্পানির প্রধান কার্যালয় সিলেট-এর গ্যাস ভবন চত্ত্বরে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্।
জাতীয় পতাকা উত্তোলনের পর এ উপলক্ষে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বাঙ্গালি জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ও সুদূর প্রসারী চিন্তা-চেতনার ফসল আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করলে বঙ্গবন্ধুর প্রতি আমাদের ঋণ কিছুটা শোধ করা হবে।
অনুষ্ঠানে ১৯৭১ সালে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রাম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদ ও জাতীয় চার নেতাসহ সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ত্বে দূর্বার গতিেিত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব দরবারে বাংলাাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে এবং শত চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে বর্তমান সরকার ২০৪১ এর মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগুচ্ছে। আমরা সরকারের লক্ষ্যমাত্রা পূরণে সবাই নিরলসভাবে কাজ করে যাব, ইনশাল্লাহ্। এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সবকিছুকে ছাড়িয়ে অগ্রগতির সোপানে বাংলাদেশ এগিয়ে যাবেই।
পতাকা উত্তোলনের পর সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করেন মওলানা শিব্বির আহমেদ। এরপর সকাল সাড়ে আটটায় কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জেজিটিডিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রধান কার্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্ণার’ এর শুভ উদ্ভোধন করেন। সকাল নয়টা পনেরো মিনিটে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ সহ জেজিটিডিএসএল এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কোম্পানির সকল মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। পরবর্তীতে দুপুর ১টায় জেজিটিডিএসএল কর্তৃক এতিমখানায় খাবার বিতরণ করা হয়। এছাড়া সিলেট জেলার রায়নগরস্থ কোম্পানির স্টাফ কোয়ার্টারস জামে মসজিদে বাদ যোহর এ দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।
দিবসটিতে জেজিটিডিএসএল-এর প্রধান কার্যালয়সহ বিভিন্ন আঞ্চলিক বিতরণ কার্র্যালয়ে আলোকসজ্জা এবং ব্যানার-ফ্যাস্টুনে সজ্জিত করা হয়। দিনব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন