editor
প্রকাশিত: 11:01 PM, April 26, 2022

আম্বরখানায় এমদাদ চৌধুরীর ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়ে থাকে। এই মাহে রমজানে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সরকারের প্রতিহিংসামূলক মামলায় গৃহবন্দী রয়েছেন। যা জাতির জন্য দুঃখজনক। মায়ের মতো নেত্রীকে গৃহবন্দী রেখেও জিয়ার সৈনিকেরা আর্ত মানবতার কল্যানে নিজেদের নিয়োজিত রেখেছে। সমাজের অসহায় দরিদ্র ও পঙ্গু মানুষগুলো আমাদেরই স্বজন। তাদেরকে ঈদ আনন্দে শামিল করতে সামর্থবানদের সাধ্যমত এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পঙ্গু মানুষদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও পঙ্গুদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। এরপর সুবিধাবঞ্চিত ও পঙ্গুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুছ মিয়া ও সাধারণ সম্পাদক লিটন আহমদ, বিএনপি নেতা আব্দুল জব্বার তুতু, কামাল আহমদ, নজির হোসেন, কয়েস আহমদ সাগর, মানিক মিয়া, মনির মিয়া, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলন, এ কে এম শাহজাহান, সেলিম আহমদ, কামরুজ্জামান দীপু, মাহবুব রশীদ, রাজু আহমদ, হানিফুর রহমান হানু, শাহীন আহমদ, মঈনুল হক, যুবদল নেতা এনামুল হক সোহেল ও সৈয়দ রহিম আলী রাসু, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব মকসুদুল করিম, মহানগর সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নয়ন পাশা ও সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন