editor
প্রকাশিত: 10:41 PM, May 7, 2022

সিলেটে গরুর মাংস ও মুরগির দাম অস্বাভাবিক বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ঈদুল ফিতরের আগে হঠাৎ করে বেড়ে যায় মুরগির দাম। সে দামের ঊর্ধ্বগতি এখনও অব্যাহত রয়েছে। গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম প্রতি কেজি বা পিসে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে, গরুর মাংসের দামে আগে থেকেই ছিল গরিবের অস্বস্তি। তা এখনও কমেনি। তবে এ মাসের মধ্যেই বৈঠক করে গরুর মাংসের দাম কমাতে পারে সিলেট সিটি করপোরেশন (সিসিক) সংশ্লিষ্ট সূত্র এমনই তথ্য দিয়েছে।
জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে সিলেটে সব ধরনের মুরগির দাম প্রতি কেজি বা পিসে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা।
শনিবার নগরীর বেশ কয়েকটি মুরগির দোকান ঘুরে দেখা যায়-খুচরো বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। লাল মুরগির পিস বিক্রি হচ্ছে ৫৩০ টাকায়। এক সপ্তাহ আগে পিস ছিল ৪৮০ টাকা। ৫০০-৬০০ গ্রাম ওজনের কক ও সোনালি মুরগি প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। ৮০০ গ্রাম ওজনের কক মুরগির পিস বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ১৬০ টাকা। আর কোয়েল পাখি আকার অনুপাতে প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ২৫ থেকে ৩০ টাকা।
এদিকে, রমজানের আগে আন্দোলন করে সিলেট নগরীর মাংস ব্যবসায়ীরা গরু ও ছাগলের মাংসের দাম বাড়িয়ে নেন। রমজানে সিটি করপোরেশন নির্ধারিত প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয় ৬৫০ টাকা ও ছাগলের মাংস ৮৫০ টাকা। তবে এ দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ছিল। তাই জনসাধারণের কথা বিবেচনায় আবারও সিলেট নগরীতে গরু ও ছাগলের মাংসের দাম কমাতে পারে সিসিক।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রমজান মাসের কথা বিবেচনা করে মাংস ব্যবসায়ীদের দাবি রাখতে গিয়ে দাম কিছুটা বাড়ানো হয়েছিল। তবে জনসাধারণের কথা চিন্তা করে বাড়ানো দাম কমানোর সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্য সফর শেষে মেয়র দেশে ফিরলে এ নিয়ে মাংস ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে