editor

প্রকাশিত: 11:12 PM, November 6, 2021

‘সহজভাবে আল কুরআনের দাওয়াত পৌঁছিয়ে দিতে তরজমা গ্রন্থটি মাইলফলক ভূমিকা রাখছে’

‘সহজভাবে আল কুরআনের দাওয়াত পৌঁছিয়ে দিতে তরজমা গ্রন্থটি মাইলফলক ভূমিকা রাখছে’

‘সহজভাবে আল কুরআনের দাওয়াত পৌঁছিয়ে দিতে তরজমা গ্রন্থটি মাইলফলক ভূমিকা রাখছে’

5

আল কুরআন বিশ্বমানবতার একমাত্র মুক্তির সনদ। দুনিয়াতে শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল কুরআনই একমাত্র জীবনব্যবস্থা। আল কুরআনের সঠিক অনুসরণ যেমনই দুনিয়াতে মান-মর্যাদার উৎস, তেমনই এটা মুসলিম সভ্যতার উত্থানে একমাত্র পাথেয়। তাই মুসলিমদেরকে এ কুরআনের জীবনবিধানকেই আঁকড়ে ধরতে হবে। বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে আল কুরআনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য শায়খ এইচ এম শফিকুর রহমান আল মাদানী অনূদিত ‘আল কুরআনুল কারিম’ তরজমা গ্রন্থটি মাইলফলক ভূমিকা রাখছে।

সিলেট মুসলিম সেন্টার, ইউকে’র আয়োজনে যুক্তরাজ্যের বরেণ্য আলেমে দ্বীন ও খ্যাতিমান গবেষক শায়খ এইচ এম শফিকুর রহমান আল মাদানী অনূদিত সহজ বাংলায় কুরআনে কারিমের তরজমা ‘আল কুরআনুল কারিম’ গ্রন্থটির তৃতীয় সংস্করণ প্রকাশের লক্ষ্যে সুধী ও আলেমসমাজকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

6

দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার-এর আমীর হাফিজ মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে মতবিনিময় সভা গত ৩ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দের বুধবার সন্ধ্যা ৭টায় ২৫৫-২৫৯ কমার্শিয়াল রোড, লন্ডন ই১ ২বিটি-এর অবস্থিত সেন্টার ফর ইসলামিক গাইডেন্স (সিআইজি)-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বরেণ্য আলেমে দ্বীন ও খ্যাতিমান গবেষক শায়খ এইচ এম শফিকুর রহমান আল মাদানীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার-এর দ্বিতীয় ফর্মার আমীর শায়খ এ. কে মওদুদ হাসান, ফোর্ড স্কয়ার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ শামসুল হক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আব্দুর রহমান মাদানী, জামেয়াতুল উম্মাহ লন্ডন-এর শিক্ষক মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইমাম আজমল মসরুর, বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা হাসান নূরী চৌধুরী, মাওলানা রফিক আহমদ রফিক, শিক্ষাবিদ ও সংগঠক মনজুর রেজা চৌধুরী, সাংবাদিক, লেখক ও সংগঠক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মুক্তিযুদ্ধ গবেষক, লেখক ও সংগঠক আনোয়ার শাহজাহান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী ফারুক তাপাদার। মতবিনিময় সভায় মহিলাদের মধ্যে উপস্থিত ছিলেন শিরিন আক্তার, সৈয়দা হালিমা পারভীন, সৈয়দা শাহনাজ সুলতানা, তাহেরা আয়াজি প্রমুখ। তরুণ আলেম মাওলানা শাহ রেদওয়ানের সঞ্চালনায় সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী। মতবিনিময় সভার শেষে মোনাজাত পরিচালনা করেন দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার-এর আমীর হাফিজ মাওলানা আবু সাঈদ।

7

উল্লেখ্য, সিলেট মুসলিম সেন্টার, ইউকের সহযোগিতায় প্রখ্যাত আলেমে দ্বীন ও কুরআন গবেষক শায়খ এইচ এম শফিকুর রহমান আল মাদানী অনূদিত আল কুরআনুল কারিমের সহজ তরজমা ‘আল কুরআনুল কারিম’ গ্রন্থটির প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এ তরজমা গ্রন্থটি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাভাষী অন্তত আট হাজারেরও বেশি মানুষের কাছে তুলে দেওয়া হয়েছে। গ্রন্থটির প্রথম ও দ্বিতীয় সংস্করণ শেষ হওয়াতে তৃতীয় সংস্করণ প্রকাশ হওয়া আবশ্যিক হয়ে পড়েছে।-বিজ্ঞপ্তি

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

3 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

যুক্তরাজ্যের কেমডেন শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল

যুক্তরাজ্যের কেমডেন শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল

7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল

8 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

8 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 3 সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

8 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

5 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

5 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের

1
2