editor
প্রকাশিত: 10:34 PM, March 3, 2022

বালাগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের সকল আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- জেলা বিএনপির পক্ষ থেকে বোয়ালজুর ইউনিয়ন ব্যতিত বালাগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের কমিটি গঠন প্রক্রিয়ায় দলীয় গঠনতান্ত্রিক নিয়ম অনুসরনের ব্যাখ্যা প্রদানের জন্য ২৪ ঘন্টা সময় নির্ধারণ করে উপজেলা বিএনপির আহ্বায়ক বরাবরে একটি চিঠি প্রদান করা হয়। ২৪ ঘন্টার উপর অধিক সময় অতিবাহিত হওয়ার পরও উক্ত বিষয়ে উপজেলা আহ্বায়কের নিকট থেকে মৌখিক অথবা লিখিত জবাব না আসায় জেলা বিএনপির আহ্বায়ক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন।
এতে আরো বলা হয়- আসন্ন জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে উপজেলা কমিটি গঠন করা জরুরী। ইতোমধ্যে জেলা বিএনপির কাছে উপজেলা আহ্বায়ক প্রেরিত আংশিক ১টি কমিটি এবং উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ আরেকটি আংশিক কমিটি জেলা বিএনপির কাছে জমা দিয়েছেন। এমতাবস্থায় দলের এই কঠিন সময়ে উপজেলা আহ্বায়কের দেয়া আংশিক কমিটি সহ উপজেলার সকল ইউনিয়ন কমিটি বাতিল ঘোষণা করা হলো। পরবর্তীতে জেলা বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।-বিজ্ঞপ্তি
7 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
4 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
5 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 8 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
2 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
7 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
1 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
6 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
6 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা