editor
প্রকাশিত: 5:11 PM, January 26, 2019

নিহত নিজু আহমদ
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরশহরে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পৌরশহরের দক্ষিণবাজারে স্থানীয় আওয়ামী লীগের বিবদ্যমান প্রপার গ্রুপ ও জামাল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রপার গ্রুপের কর্মী নিজু আহমদ (২৩) গুলিবিদ্ধ হয়ে নিহত ও উভয় গ্রুপের আরো ১০জন আহত হয়েছেন। নিহত নিজু আহমদ পৌরশহরের কসবা পন্ডিতপাড়া এলাকার ফয়ছল আহমদ এর পুত্র। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে জামাল গ্রুপের ১২ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, পৌরশহরের দক্ষিণবাজারে অবস্থিত সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডের দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের বিবদ্যমান প্রপার গ্রুপ ও জামাল গ্রুপের মধ্যে দ্বন্ধ চলছিল। প্রপার গ্রুপের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগ নেতা বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর ও জামাল গ্রুপের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন। গত এক সপ্তাহ থেকে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে এ দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার দিন সন্ধ্যার পূর্ব থেকেই উভয় গ্রুপ স্ট্যান্ডের পাশ্ববর্তী পৃথক পৃথক স্থানে অবস্থান নেয়। সন্ধ্যা ৭টার দিকে জামাল গ্রুপের নেতাকর্মীরা স্ট্যান্ডের ম্যানেজারের কক্ষে ঢুকতে গেলে প্রতিপক্ষ প্রপার গ্রুপের লোকজন এসে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষ প্রথমে বাকবিতন্ডা ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ দা, লাঠি, লোহার রড, ইটপাটকেল দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামাল পাল্টা হামলা চালায়। এক পর্যায় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলাগুলি চলে। এ সময় শহরের গোটা দক্ষিণবাজার রণক্ষেত্রে পরিণত হয়। পথচারী ও ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে নিরাপদে আশ্রয় নেয়। প্রায় ২০ মিনিট সংঘর্ষ চলার পর বিয়ানীবাজার থানা থেকে একদল পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় রক্তাক্ত অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকা নিজু আহমদ কে পুলিশের সহযোগীতায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যরা পুলিশী গ্রেফতার এড়াতে গোপনে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয় বলে জানা গেছে। প্রপার গ্রুপ নিহত নিজু আহমদ কে তাদের কর্মী বলে দাবী করে। পুলিশ হাসপাতালে প্রাথমিক সুরতহাল শেষে নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় বিয়ানীবাজার পৌরশহরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরদিন শুক্রবার নিহতের পিতা ফয়ছল আহমদ বাদী হয়ে জামাল গ্রুপের ১২জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, মামলা নং ৭। মামলার আসামীরা হলেন বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র মোঃ জামাল হোসেন (৪৬), আষ্টসাংগন গ্রামের রহিম উদ্দিনের পুত্র কলিম উদ্দিন (২৯), সুপাতলা গ্রামের নিয়াজ মিয়ার পুত্র শামীম আহমদ (২৮), খাসাড়ীপাড়া গ্রামের হাজী আরকান আলীর পুত্র জয়াদুল ইসলাম কাদির (৪৪), নিদনপুর গ্রামের রফিক উদ্দিনের পুত্র তমিজ উদ্দিন (৩১), খাসাড়ীপাড়া গ্রামের হাজী আরকান আলীর পুত্র আব্দুল আহাদ (৪০), নয়াগ্রামের আরজদ আলীর পুত্র তারেক আহমদ (২১), নয়াগ্রামের সুবাস দেবের পুত্র পরিমল দেব (২৩), বাহাদুরপুর টিকরপাড়া গ্রামের রস্তুম আলীর পুত্র ইকবাল হোসেন (৩৬), গজারাই গ্রামের নুর উদ্দিনের পুত্র হোসেন আহমদ (২৯), কালাইউরা গ্রামের তজমুল আলীর পুত্র বাবর হোসেন (২৫) ও দাসগ্রামের অরূপ কুমারের পুত্র রঞ্জন কুমার (৩৭)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে হাসপাতাল থেকে নিহত নিজু আহমদের লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেটস্থ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতার করতে সাড়াশী অভিযান শুরু করেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
1 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
4 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’