editor

প্রকাশিত: 3:44 PM, November 12, 2022

ব্যয় কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান পরিকল্পনামন্ত্রীর

ব্যয় কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান পরিকল্পনামন্ত্রীর

ব্যয় কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান পরিকল্পনামন্ত্রীর

হবিগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চলমান বৈশ্বিক সংকট মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু কৌশল অবলম্বন করেছেন। সেই কৌশলের অংশ হিসেবেই আমরা দেশের মানুষকে খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী ইতোমধ্যেই দেশের বাজারে শুরু হওয়া অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পেরেছেন।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের হেলিপ্যাড মাঠে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সংকট মোকাবিলায় সরকার প্রধান দেশে বড় বড় উন্নয়ন প্রকল্প কমানোর নির্দেশ দিয়েছেন, সরকারি কর্মকর্তাদের এখন গাড়ি দেওয়া হচ্ছে না। তবে কৃষকদের যেন উন্নয়নের কেন্দ্রে রাখা হয় সেই নির্দেশনা দিয়েছেন। দেশে বিদ্যুতের যে বিভ্রাট চলমান তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে এবং সময়ের সঙ্গে এ সমস্যা দূর হয়ে যাবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

তিনি বলেন, বিএনপির বিশৃঙ্খল রাজনীতির কারণে দেশের শ্রমজীবী মানুষদের জীবনের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। বিএনপি হাঁকডাক দিয়ে বিভিন্ন স্থানে সমাবেশ করেছে। কিন্তু আওয়ামী লীগের দুটি সমাবেশ দেখেই তাদের চোখ অন্ধকার হয়ে গেছে। তারা এখন বুঝতে পেরেছে আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি তাদের নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমুখ।

কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী ও স্বাগত বক্তব্য দেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সহস্রাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ।

মন্ত্রী ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালে পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন