editor

প্রকাশিত: 12:21 PM, July 14, 2023

হিজরি নববর্ষ উপলক্ষে মধ্যপ্রাচ্যে ছুটির ঘোষণা

হিজরি নববর্ষ উপলক্ষে মধ্যপ্রাচ্যে ছুটির ঘোষণা

3

অনলাইন ডেস্ক
হিজরি নববর্ষ উপলক্ষে মুসলিম দেশগুলোতে মহররমের প্রথম দিন ছুটি হিসেবে পালিত হয়। তবে এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় তিন থেকে চার দিন ছুটি পাচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। কুয়েতের সরকারি প্রতিষ্ঠানগুলো আগামী বুধবার (১৯ জুলাই) থেকে শনিবার (২২ জুলাই) পর্যন্ত এক সঙ্গে চার দিনের ছুটি পাচ্ছে বলে জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। আগামী বুধবার হিজরি নববর্ষ, বৃহস্পতিবার বিরতির দিন এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে থাকবে।

7

ফলে এ সময় সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মূলত হিজরি নববর্ষের দিন সবাই যেন নিজেদের সময়গুলো সুন্দরভাবে কাটায় তাই এ দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস সূত্রে জানা যায়, সংযুক্ত আমিরাত সরকার ২১ জুলাই হিজরি নববর্ষের ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে। এ হিসেবে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোতে শনিবার (২২ জুলাই) ও রবিবারসহ (২৩ জুলাই) একাধারে তিন দিন ছুটি থাকবে।

তাই সরকারি ও সেসরকারি প্রতিষ্ঠান সেই দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির আমিরাতের সরকারি মানবসম্পদ কর্তৃপক্ষ (এফএএইচআর)।
এদিকে আগামী বৃহস্পতিবার (২০ জুলাই) হিজরি নববর্ষ উপলক্ষে ছুটির ঘোষণা দিয়েছে ওমান সরকার। সেই দিন দেশটির সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। হিজরি নববর্ষ ও মহানবী মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিক হিজরত বার্ষিকী উপলক্ষে এ ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ওএনএ।

2

আগামী বুধবার (১৯ জুলাই) হিজরি নববর্ষের প্রথম দিন (১ মহররম) হতে পারে বলে জানিয়েছেন আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রনমি সোসাইটির সভাপতি ইবরাহিম আল-জারওয়ান।

৬২২ সালে মক্কা থেকে মদিনার উদ্দেশে মহানবী মুহাম্মদ (সা.)-এর হিজরতের দিন থেকে হিজরি সনের গণনা শুরু হয়। হিজরি সন লুনার বর্ষপঞ্জি অর্থাৎ চন্দ্র দর্শনের ওপর ভিত্তি করে পরিচালিত হয়।

3

সূত্র : খালিজ টাইমস

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

1 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
6