editor
প্রকাশিত: 11:47 AM, July 28, 2023
অনলাইন ডেস্ক
মরমি গীতিকবি শাহ আব্দুল করিমের গান এবং সিলেট অঞ্চলের লোকগানের প্রখ্যাত কণ্ঠশিল্পী লাভলী দেব কানাডায় অনুষ্ঠব্য ‘স্কারবোরো ফোক ফেস্টিভাল’-এ অংশ নিচ্ছেন। আগামী ২৯ থেকে ৩০ জুলাই স্কারবোরোর থমসন মেমোরিয়াল পার্কে এই উৎসব অনুষ্ঠিত হবে।
কানাডীয় বেসরকারি সংস্থা ‘পরম্পরা কানাডা’র উদ্যোগ এবং ওন্টারিও কালচারাল অ্যাট্রাকশনস ফান্ড, ফ্যাক্টর কানাডা, স্কারবোরো আর্টস, ডিজিটিউন ইভেন্টসের সহায়তায় এই আয়োজনের উপকারভোগী দাতব্য প্রতিষ্ঠান স্কারবোরো হেলথ নেটওয়ার্কের লাভ স্কারবোরো ক্যাম্পেইন।
বর্ণবাদ ও বৈষম্যের মোকাবেলা করে আন্তঃসাংস্কৃতিক ও আন্তঃধর্মীয় বোঝাপড়ার প্রচার করা এবং কানাডীয় সমাজে সকলের সম্পূর্ণ অংশগ্রহণের জন্য ন্যায়সংগত সুযোগ তৈরি করা―এই উৎসবের লক্ষ্য বলে আয়োজক সূত্রে জানা গেছে।
লাভলী দেব তার প্রতিক্রিয়ায় বলেন, ‘কানাডায় এসে বেশ কয়েকটি অনুষ্ঠানে বাংলাদেশি লোকগান ও শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেছি। সেই ধারাবাহিকতায় স্কারবোরো ফোক ফেস্টিভালে অংশ নেওয়াটা অবশ্যই সৌভাগ্যের বিষয়।’
এটির প্রতিষ্ঠাতা এবং আর্টিস্টিক ডিরেক্টর উজ্জ্বল দাশ জানান, দুই দিনের এই আয়োজনে কানাডার আদিবাসী সংস্কৃতি থেকে শুরু করে অভিবাসী নানা কমিউনিটির সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। তবে উল্লেখযোগ্য অংশজুড়ে থাকবে বাংলাদেশি সংস্কৃতির পরিবেশনা।
পরম্পরা কানাডা শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমে বহু সংস্কৃতির সমাজে নানা কমিউনিটি নানা সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। স্কোরবোরো ফোক ফেস্টিভালের আয়োজন তারই অংশ বলে জানালেন
আয়োজক প্রতিষ্ঠান ‘পরম্পরা কানাডা’র সেক্রেটারি জেনারেল জ্যোতি পুরকায়স্থ।
আর্টিস্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর কৌমিতা সাতকোনারঞ্জন জানান, বিভিন্ন কমিউনিটির প্রায় ১০০ জন নৃত্যশিল্পীর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হবে। এ ছাড়াও পরম্পরা কানাডা ও আর্ট কোয়েস্টের যৌথ উদ্যোগে বাংলাদেশি-কানাডিয়ান ১৫ জন শিল্পীর চিত্রকর্মের প্রদর্শনী হবে এ উৎসবে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের