admin
প্রকাশিত: 9:31 PM, October 15, 2024
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান দখল করেছে দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ। পাশের হার শতভাগ না বললে কার্পণ্য করা হবে এই কলেজের প্রতি। ৯৯.১৩ পার্সেন্ট পাস করে উপজেলা পর্যায়ে সব কলেজকে টপকে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে দক্ষিণ সুরমার অন্যতম এই নারী শিক্ষা প্রতিষ্ঠান। ২০০২ সালে মাত্র ১১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই কলেজের এমন সাফল্যে উচ্চশিত সবাই। কলেজের ৫শ ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫শ ৭০ জনই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ৪৯ জন শিক্ষার্থী। সিলেটে উপজেলা পর্যায়ে কোন নারী শিক্ষা প্রতিষ্ঠানে এত সংখ্যক জিপিএ ৫ অর্জন এই প্রথম ।
এমন নজর কাড়া ফলাফলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খান বলেন- কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সুনজর, কলেজের কো-ফাউন্ডার বেগম লতিফা চৌধুরীর সার্বিক দিক নির্দেশনা এবং কলেজের তারুণ্য দীপ্ত এক ঝাঁক শিক্ষকমন্ডলির নিরলস প্রচেষ্টার ফসল এই ফলাফল। গ্রামীণ জনপদে একটা সুশৃংখল অত্যাধুনিক পরিবেশে মেয়েরা সঠিক দিকনির্দেশনা পেয়েছে। অভূতপূর্ব এই ফলাফলের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যক্ষ আমিরুল আলম খান।
আর কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি আলহাজ্ব শফি এ চৌধুরী কৃতিত্বপূর্ণ এই ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়