admin
প্রকাশিত: 10:14 PM, May 28, 2025
নিজস্ব প্রতিবেদক
সিলেট ওসমানীতে আউটসোর্সিং জনবল নিয়োগে জন্য সাউদিয়া সিকিউরিটি সার্ভিস নামের কোম্পানী সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার হাতিয়ে নেয়। আর এই কোম্পানিকে মাত্র ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী জুন মাসে তাদের মেয়াদ শেষ। কিন্তু মেয়াদ বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন কোম্পানির নেপথ্যে থাকা হাসপাতালের সরকারি দুই ওয়ার্ড মাস্টার ও এক ব্রাদার। তারা হলেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার দেলোয়ার ও তাহার সহযোগী আরেক ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান এবং সিনিয়র স্টাফ নার্স অরবিন্দু চন্দ্র দাস।
সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের যোগ সাজসে আউটসোর্সিং জনবলের জন্য দায়িত্ব পায় অখ্যাত কোম্পানী সাউদিয়া সিকিউরিটি সার্ভিস। তারা দায়িত্ব হাতে নিয়েই শুরু করে নিয়োগ বাণিজ্য। এই কোম্পানী মনোনীত হবার পর থেকে বিভিন্ন পদে সিভি আহবান করা শুরু হয়। একই সাথে প্রতিটি পদের বিপরীতে (পদভেদে) ১ লাখ টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত চাকুরী প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়। ২৬২ জনকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও টাকার বিনিময় ৩২৫ জন লোক নেওয়া হয়েছে। ২৬২ জনের অধিক লোক বিনা বেতনে চাকরি করছেন। এরা শুধু রোগীদের জিম্মি করে টাকা আদায় ও ঔষধ চুরি নিয়ে ব্যস্ত থাকেন। আর স্টাফদের সহযোগিতা করছেন দুই ওয়ার্ড মাস্টার।
অভিযোগ রয়েছে- হরিজন সম্প্রদায়ের ৫০ জনকে হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজে নিয়োগ করেন তৎকালীন পরিচালক। কিন্তু সাউদিয়া সিকিউরিটি সার্ভিস এই ৫০ জনকে চাকরি থেকে বের করে দিয়েছে। হরিজন সম্প্রদায়ের লোকদের জনপ্রতি ১ লাখ টাকা করে দেওয়ার জন্য বলেন। তারা এই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। যারফলে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। একাধিক দপ্তরের অভিযোগ দায়ের করেছেন সিলেট জেলা হরিজন সম্প্রদায়ের সহ-সভাপতি পান্নু লাল। কিন্তু কোন সুরাহা হচ্ছে না। বিধায় তিনি আদালতে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।
হাসপাতালের এই স্টাফদের মাধ্যমে একটি সিন্ডিকেট তৈরি সেই সিন্ডিকেটের দ্বারা এই টেন্ডার তাদের কবজায় নিয়েছেন। এই সিন্ডিকেটের প্রধান হলেন স্বৈরাচার আওয়ামী লীগ নেতা আব্দুর রকিব বাবলুর ছোট ভাই যুবলীগ নেতা আব্দুল খালিক লাবলু। তিনি নেপথ্যে থেকে গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দল নেতা রুবেল আহমদ রানা ও সামছু মিয়াকে দিয়ে এই কোম্পানি পরিচালনা করাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্টাফের আলাপকালে তারা বলেন, কোম্পানীর সাবেক স্টাফ রুবেল ও সামছু নতুন স্টাফদের কাছ থেকে দেড় লাখ ও পুরাতন স্টাফদের কাছ থেকে ১ লাখ নিয়েছেন। যারা টাকা দিচ্ছেন তাদের সিভি নিয়ে ওয়ার্ড মাস্টার দেলোয়ারের কাছে জমা দেওয়া হয়েছে। ফলে দেলোয়ার ও সাইফুল মালেক সকল স্টাফদের বিনা বেতনে চাকরি করার সুযোগ করে দিচ্ছেন।
সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শফিক আহমদের ব্যক্তিগত সেল ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য আদায় করা সম্ভব হয় নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন