admin
প্রকাশিত: 12:17 PM, July 30, 2025
অনলাইন ডেস্ক
বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ—এমনটাই জানালেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। এ ছাড়া তিনি জানালেন, রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান জাওয়াদ নির্ঝর। ওই পোস্টের শিরোনামে বলা হয়েছে, আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেলো :
তিনি বলেন, ‘সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ! গতকাল রাত ১১টা পর্যন্ত পুলিশ রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালায়।
এ সময় দুই কোটি ২৫ লাখ টাকার একটি চেকের সন্ধান পায় পুলিশ। আগামী মাসের ২ তারিখে ওই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল।’
টাকার সূত্র উল্লেখ করে জাওয়াদ নির্ঝর বলেন, ‘গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে ৫ কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে। সেই চুক্তির দুই কোটি ২৫ লাখ টাকার লেনদেনে চেক ছিল রিয়াদের ঘরে।
এফডিআর ও ব্যাংক লেনদেন সম্পর্কে এই সাংবাদিক বলেন, এ ছাড়া পুলিশ তার ঘর থেকে অন্তত ১০টি এফডিআরের কাগজ পেয়েছে। যেগুলোতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে। গত কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো পুলিশ অফিশিয়ালি কোনো বক্তব্য দেয়নি।
তবে পুলিশের সমর্থিত সূত্র, অভিযান এবং ওপরের তথ্যের সতত্য নিশ্চিত করেছে।
7 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
3 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
4 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
5 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
4 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
7 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক