admin

প্রকাশিত: 10:38 PM, February 15, 2026

খোজারখলা মারকাজ মসজিদের অজুখানার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির

খোজারখলা মারকাজ মসজিদের অজুখানার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির

5

সিলেট-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও মুসল্লিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মসজিদের পবিত্রতা রক্ষা এবং মুসল্লিদের ওজুর সুব্যবস্থা করতে চলমান উন্নয়ন কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং এই কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে খন্দকার আব্দুল মুক্তাদির মসজিদ কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। উন্নয়ন কাজ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে তিনি সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ, মসজিদ কমিটির মোতাওয়াল্লী আব্দুল মতিন, সদস্য চুনু মিয়া ও ফারুক আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, ইকবাল বাহার চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহ মারুফ উদ্দিন, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিপু আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান তজন, জাবেদুল ইসলাম দিদার, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, ২৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেহরাজ হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক বাবলু আহমদ এবং ২৬নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব প্রমুখ।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

6 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

2 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

8 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

5 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

8 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

1 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
3