editor

প্রকাশিত: 9:39 PM, December 14, 2021

সিলেট মহানগর বিএনপির সভা মহান বিজয় দিবসের কর্মসূচী ঘোষণা

সিলেট মহানগর বিএনপির সভা মহান বিজয় দিবসের কর্মসূচী ঘোষণা

সিলেট মহানগর বিএনপির সভা মহান বিজয় দিবসের কর্মসূচী ঘোষণা

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সভা গত সোমবার (১৩ ডিসেম্বর) দলের ভাতালিয়াস্থ কার্য্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তনয়া ব্যারিষ্টার জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে তথ্য প্রতিমন্ত্রী নামধারী মুরাদ হাসান সহ সরকারী দলের নেতাদের অশ্লীল কুরুচিপূর্ণ অশালীন কথার তীব্র নিন্দা ও সমালোচনা করে সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, এদের মস্তিষ্কবিকৃতি ঘটেছে, এরা সমাজ ও দেশের জন্য আজ আবর্জনা। এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিতাড়িত করতে না পারলে,  গোটা দেশ ধ্বংশ হয়ে যাবে।

সভায় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্বাস্থ্যগত অবনতিতে চরম উদ্বেগ প্রকাশ করে বলা হয়, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা নিতে না দিলে, স্বাস্থ্যগত অবনতির দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে।

সভায় মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি নেয়া হয়। কর্মসূচীর মধ্যে আগামী ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কাজ শুরু হবে,  সকাল ১০টায়  বিএনপির ভাতালিয়াস্থ কার্য্যালয় থেকে শহীদানদের পুস্পস্তবক অর্পনের জন্য র‌্যালি সহকারে শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু হবে। উক্ত র‌্যালিতে মহানগরের অন্তর্ভুক্ত ২৭টি ওয়ার্ড,  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভায় আগামী (২৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দলের ভাতালিয়াস্থ কার্য্যালয়ে কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভায় সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফজাল উদ্দিন এর পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুর হওয়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, যুগ্ম-আহ্বায়কবৃন্দের মধ্যে হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম,  রেজাউল হাসান কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী, রুকসানা বেগম শাহনাজ, সদস্য মধ্যে নিহার রঞ্জন দে, মাহবুব কাদির শাহী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আকতার রশিদ চৌধুরী, শামীম মজুমদার, আবুল কালাম, মাহব্বু চৌধুরী। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন