editor
প্রকাশিত: 11:05 PM, December 15, 2021

তানযীমুল মাদারিস লি তাহফিজিল কুরআনিল কারীম এর ৪৩তম কেন্দ্রেীয় পরীক্ষা সম্পন্ন
তানযীমুল মাদারিস লি তাহফিজিল কুরআনিল কারীম এর ৪৩তম কেন্দ্রেীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৫ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদে এই পরীক্ষা শুরু হয়।
এতে ৫১টি মাদরাসা থেকে ৭৩০জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
বাদ ফজর থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসা শুরু করেন। কেন্দ্রের পক্ষ থেকে ছিল অভ্যর্থনা এবং আপ্যায়নের বিশেষ ব্যবস্থা।
পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন-বোর্ডের পরিচালক হাফিজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান।
তিনি বলেন, পরীক্ষা একটি জাতীয় আমানত। বোর্ডের নীতিমালা অনুস্মরণ করে পরীক্ষা নিতে আহবান জানান।
এদিকে তানযীমুল মাদারিস লি তাহফিজিল কুরআনিল কারীম এর ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন-মিশিগান প্রবাসী শায়খুল হাদীস আল্লামা আব্দুস সালাম, কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ শফি আলম ইউনুস, বর্তমান মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, লুটন মদীনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহিদ আহমদ, প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন লাভলু, ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল্লাহ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. মুহিবুল ইসলাম, কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার কায়সার আরিফ, ৫নং ওয়ার্ডের কমিশনার সাইফুর রশীদ সুমন, ৮নং ওয়ার্ডের কমিশনার এডভোকেট আতাউর রহমান চৌধুরী সোহেল, জাকির হোসেন, মনসুর আশরাফিয়া দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা শামসুজ্জামান মামনূন, জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদের শিক্ষক মাওলানা সোহাইল আহমদ, হাফিজ মাওলানা কামরুল ইসলাম, মাওলানা লুকমান হোসেন, হাফিজ আশরাফ আলম, মাওলানা ইসমাঈল আহমদ, হাফিজ মাওলানা মাবরুরুল ইসলাম প্রমুখ।
বোর্ড সূত্রে জানা যায়, এবছর দুইটি কেন্দ্রে যথাক্রমে ৯ ও ১৫ ডিসেম্বর কেন্দ্রেীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের ৭২টি মাদরাসার ১০১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বোর্ডের পরিচালক, কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ এর মুহতামিম হাফিজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান জানান, ৯ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া সারপার দাখিল মাদরাসা কেন্দ্রে ২১টি মাদরাসার ২৮০ জন পরীক্ষার্থী এবং ১৫ ডিসেম্বর, বুধবার মৌলভীবাজার জেলার কুলাউড়া আহমদাবাদ জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা কেন্দ্রে ৫১টি মাদরাসার ৭৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার্থীদের মধ্যে ৫ পারায় ৪২০ জন, ১০ পারায় ২৭০ জন, ১৫ পারায় ১৪৩ জন, ২০ পারায় ১০১ জন ও ৩০ পারায় ৮১ জন পরীক্ষার্থী রয়েছে যা অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
উক্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় জন্য আহমদাবাদ, সারপার এলাকাবাসী, পরীক্ষক, অভিভাবক, শুভাকাঙ্খিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বোর্ডের পরিচালক মাওলানা ইমরান।
উল্লেখ্য, তানযিমুল মাদারিস লি তাহফিজিল কুরআনিল কারীম বোর্ডটি সিলেটের বিয়ানিবাজার উপজেলার সারপার গ্রামের মরহুম হাফিয কেরামত আলী রহঃ এর শাগরেদ মরহুম হাফিয মাওলানা ফয়জুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত। যা তারই সুযোগ্য সন্তান ও বোর্ডের বর্তমান পরিচালক হাফিজ মাওলানা মাহমুদুর রহমান এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।