editor

প্রকাশিত: 12:54 PM, March 3, 2022

রকেট এসে কেড়ে নিল নাবিকের প্রাণ!

রকেট এসে কেড়ে নিল নাবিকের প্রাণ!

রকেট এসে কেড়ে নিল নাবিকের প্রাণ!

6

অনলাইন ডেস্ক
ইউক্রেন সময় বুধবার (২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিট, ঠিক তখন বাংলাদেশে রাত প্রায় সাড়ে ৯টা। তখন ছোট ভাই গোলাম রহমান প্রিন্সের সঙ্গে ফোনে কথা বলছিলেন রাশিয়ার আক্রমণের কারণে ইউক্রেনে আটকে পড়া জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (২৯)।

এর মধ্যেই জাহাজটিতে রকেট হামলা চালানো হয়। এতে আগুন ধরে যায় জাহাজে। আর ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তেই প্রাণ হারান তিনি। বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন নিহত এ নাবিকের মা আমেনা বেগম।

2

গোলাম রহমান প্রিন্স ঢাকা থেকে বাড়িতে ফিরছেন। মোবাইল ফোনে তিনি বলেন, গতকালক রাতে আমার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় আমি একটি বিকট শব্দ শুনতে পাই। কিছু বুঝতে পারছিলাম না, ওখানে কি ঘটেছে। বিকট শব্দের বেশ কয়েক মিনিট পর মোবাইল ফোনের লাইন কেটে যায়। এতে ওখানে কি ঘটেছে, তা নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি।

তিনি আরও বলেন, বড় ভাই হাদিসুর পরিবারের সবার কাছে দোয়া চেয়েছিলেন, যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারেন।

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত মো. হাদিসুর রহমানের মৃত্যুর খবর পেয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছে গোটা পরিবার।

8

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারসংলগ্ন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মো. আবদুর রাজ্জাক (অবসরপ্রাপ্ত শিক্ষক) ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে হাদিসুর।

8

তিন ভাই এক বোনের মধ্যে বোন সবার বড়। এরপর হাদিসুর রহমান। তার ছোট দুই ভাই লেখাপড়া করেন বরগুনায়। হাদিসুর রহমানই শুধু উপর্জন করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। ছেলের লাশ দেশে আনার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন তারা।
উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, এখন তো আরও দুশ্চিন্তায় আছি, মরদেহ দেশে আনব কীভাবে। জেলা প্রশাসকের কাছে যাব, মরদেহ দেশে আনার বিষয়ে সহযোগিতা চাইতে।

বরগুনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক শাহাবুদ্দিন আহমেদ বলেন, নিহত হাদিসুরের মরদেহ দেশের আনার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।

স্বজনরা জানান, এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটিতে সাত বছর ধরে চাকরি করেন হাদিসুর। জাহাজ থেকে হাদিসের এক বন্ধু ফোন করে জানান যে বন্দরের জলসীমায় ২৪ ফেব্রুয়াারি থেকে আটকে আছে তাদের জাহাজ। ইউক্রেন সময় বুধবার ৫টা ১০ মিনিটের দিকে তাদের জাহাজে হামলা হয়। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
বুধবার (০২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) এ হামলা হয় বলে জানান সেখানে অবস্থান করা বাংলাদেশি নাবিক সালমান সামি।

6

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

2   8 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
6