editor
প্রকাশিত: 11:56 PM, March 15, 2022

সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমেছে ১১৬৬ টাকা
ডেস্ক রিপোর্ট
এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমেছে। এর ফলে বুধবার (১৬ মার্চ) থেকে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।
মঙ্গলবার (১৫ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের এ খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ দশমিক ৪০ টাকা কমেছে। বুধবার (১৬ মার্চ) থেকে এমানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ টাকা। আগে দাম ছিল ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা। ভরিতে দাম কমেছে ১০৪৯ দশমিক ৭৬ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৩৫ দশমিক ৩৬ টাকা। বর্তমান দাম রয়েছে ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা। দাম কমেছে ভরিতে ৯৩৩ দশমিক ১২ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৩ হাজার ৩৬২ দশমিক ৪০ টাকা। বর্তমান দাম রয়েছে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ৭০০ দশমিক ২৪ টাকা।
রুপার দাম অপরিবর্তিত: এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিতই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
এম. এ হান্নান আজাদ বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ ও রৌপ্য বিক্রির অনুরোধ করা হলো।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে