editor
প্রকাশিত: 9:38 PM, December 26, 2021

জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাজের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অপশাসনে অতিষ্ঠ জাতি মুক্তির প্রহর গুণছে। ফ্যাসিস্ট সরকার দেশে আরেকটা পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। স্বৈরাচারী সরকারকে বিদায় করতে প্রয়োজন শক্তিশালী তৃনমূল বিএনপি। এজন্য দলের সকল স্তরে ত্যাগীদের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে কাউন্সিলের বিকল্প নেই।
তিনি রোববার জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি এম জাকারিয়া। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুর রশিদ চেয়ারম্যানকে সভাপতি, আব্দুল হামিলকে সিনিয়র সহ-সভাপতি, ফখরুল আলমকে সহ-সভাপতি, আব্দুল হক মেম্বারকে সাধারণ সম্পাদক, রুমেল আহমদকে যুগ্ম সম্পাদক ও আব্দুল হামিদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ফতেহপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহীন। কাউন্সিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন, আলহাজ¦ এনায়েত উল্লা, মুহিবুল হক মুহিব, আব্দুল হাফিজ, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাছির উদ্দিন, যুবদল নেতা রোমেল আহমদ, সোহেল আহমদ, বিএনপি নেতা ফখরুল ইসলাম, সায়মন আহমদ, যুবদল নেতা শাহীন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মনির উদ্দিন, মো: শাহজাহান, জাকারিয়া আহমদ ও শাহ কিবরিয়া প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন