editor

প্রকাশিত: 12:21 AM, March 26, 2022

বিয়ানীবাজারে বিএনপি’র কমিটি, ভাগবাটোয়ারা

বিয়ানীবাজারে বিএনপি’র কমিটি, ভাগবাটোয়ারা

বিয়ানীবাজারে বিএনপি’র কমিটি, ভাগবাটোয়ারা

বিয়ানীবাজার প্রতিনিধি
হাইকমান্ডের নির্দেশ পালন হলো না বিয়ানীবাজার বিএনপিতে। হলো না কাউন্সিল। ভাগ-বাটোয়ারা করে নেয়া হয়েছে পদবি। এতে বাদ পড়েছেন দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতারা। এ নিয়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে পাল্টা কমিটি গঠন করা হয়েছে। বিয়ানীবাজারে মুখোমুখি অবস্থায় দু’টি কমিটির নেতারা। বিরাজ করছে উত্তেজনা। বিয়ানীবাজার বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল ও সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদের কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল ২০২০ সালের ১৩ই সেপ্টেম্বর।

নতুন কমিটির আহ্বায়ক করা হয় পূর্বের কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খানকে। এরপর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

জেলার কয়েকজন সিনিয়র নেতা ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনে হস্তক্ষেপ করেন। এতে করে স্থানীয় বিএনপিতে তীব্র ক্ষোভ দেখা দেয়। এই অবস্থায় জেলা সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে তড়িঘড়ি করে বিয়ানীবাজার বিএনপি’র কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। উপজেলার নেতারা জানিয়েছেন, ১৭ই মার্চ সম্মেলন ও কাউন্সিল ছাড়াই বিয়ানীবাজার বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়। তার আগের দিন গুটিকয়েক কাউন্সিলরকে সিলেটে ডেকে নিয়ে আসেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা। তারা সম্মেলন ও কাউন্সিল ছাড়াই কমিটি গঠনের আহ্বান জানালে ওই সময় উপস্থিত থাকা কাউন্সিলরা মত দেন। এরপর জেলা আহ্বায়ক গত ১৭ই মার্চ বিয়ানীবাজারে সম্মেলনে যান।

বিএনপি নেতারা জানান, জেলা আহ্বায়কের নির্দেশে একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করা হয়। কিন্তু জেলার আহ্বায়কসহ সিনিয়র নেতারা সেখানে না গিয়ে তারা স্থানীয় কসবা এলাকার একটি বাড়িতে ৭০-৮০ জন কর্মীর উপস্থিতিতে সম্মেলন ও কাউন্সিল ছাড়াই নতুন কমিটি ঘোষণা দিয়ে আসেন।

কমিটির সভাপতি করা হয় এডভোকেট আহমদ রেজাকে ও সাধারণ সম্পাদক হন সরোয়ার হোসেন। ওই কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে বিয়ানীবাজার বিএনপিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশিরভাগ বিএনপি নেতা এতে ক্ষুব্ধ হয়ে ওইদিন তারা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পরে তারা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলী হাসানকে সভাপতি ও সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করেন। এ কমিটিও পূর্ণাঙ্গ করা হয়েছে। পাল্টা কমিটির সভাপতি আলী হাসান নতুন কমিটি গঠন প্রসঙ্গে জানিয়েছেন, কথা ছিল কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি গঠিত হবে। কিন্তু সেটি না করে কেন্দ্রের নির্দেশের দোহাই দিয়ে একটি বাড়িতে বসে ঘোষণা দিয়ে একটি কমিটি চাপিয়ে দেয়া হয়। এ সিদ্ধান্ত বিয়ানীবাজারের বেশিরভাগ ত্যাগী নেতারাই মানেননি। এ কারণে তারা কমিটি ঘোষণা করেছেন। এবং তাদের ঘোষিত কমিটিই বিয়ানীবাজার বিএনপির তৃণমূলের ঘোষিত মূল কমিটি বলে দাবি করেন তিনি।

এদিকে জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার নিজেও জানিয়েছেন, জেলার ১৮টি ইউনিটের মধ্যে কেবল বিয়ানীবাজারেই কাউন্সিল ছাড়া কেন্দ্রের নির্দেশে কমিটি ঘোষণা দেয়া হয়েছে। এটি জেলা কমিটি থেকে ঘোষণা দেয়া হয়নি। কেন্দ্র যা বলেছে তাই করেছেন বলে মন্তব্য করেন তিনি। বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল জানিয়েছেন, কাউন্সিলরদের মতামত না নিয়ে মনগড়া ইউনিয়ন বিএনপি কমিটি গঠনের মাধ্যমে গঠন করা বিতর্কিত উপজেলা কমিটি বাতিল করতে হবে।

হাইকমান্ডের নির্দেশ হলো কাউন্সিল হবে; কিন্তু বিয়ানীবাজারে সেটি হয়নি। এ কারণে দলের দীর্ঘ দিনের ত্যাগী, পরীক্ষিত ও কারাবরণকারী নেতারা বাদ পড়ার কারণে ক্ষুব্ধ হয়েছেন। জেলা কাউন্সিলের আগেই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন