editor

প্রকাশিত: 10:18 PM, April 1, 2022

সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা

সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা

সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা

ঐক্যবদ্ধ শক্তিশালী সিলেট জেলা বিএনপি গঠনই আমাদের মূল লক্ষ্য : আব্দুল কাইয়ুম চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় ও সদ্য সাবেক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা আহ্বায়ক কমিটির সদ্য সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, সদ্য সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার, জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, নাজিম উদ্দিন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী মিলু, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আবুল কাশেম প্রমূখ।

সভায় শনিবার ১২টার সময় দলীয় নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সভায় রোববার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনায় দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জেলার আওতাধীন ১৮ টি উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা যে আস্থা ও বিশ^াসের বলে ভোটের মাধ্যমে আমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে। আমরা সেই আস্থা পূরণে সচেষ্ট থাকবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী শক্তির দিকে চেয়ে আছে দেশের মুক্তিকামী জনতা। মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনার আলোকে দল পুনর্গঠনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অঙ্গিকারাবদ্ধ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন