editor
প্রকাশিত: 8:22 PM, July 14, 2023
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জনগন তাদের কাংখিত উন্নয়ন নিশ্চিতের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করে। তারা মনেপ্রাণে চায় সুসময় বা দুঃসময়ে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে তাদের পাশে থাকেন। আমি আশাবাদী, এবার আমরা যারা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি, তারা উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সুখে দুখে নির্ভরতার প্রতিক হয়ে জনগনের পাশে থাকবো।
তিনি শুক্রবার বিকেলে নগরীর মেজরটিলা এলাকায় সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ৩১,৩২,৩৪ ও ৩৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও ৩১,৩২ ৩৩ এবং সংরক্ষিত ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইমদাদুল হোসেন ইমমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, সিলেট মহানগরীর মানুষ গত প্রায় ১০ বছর ধরে উন্নয়ন দুর্ভোগ মোকাবেলা করে জীবন যাপন করছেন। আমাদের এ বিষয়টি মনে রেখে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। নগরবাসীর স্মার্ট সিলেটের স্বপ্ন বাস্তবায়নে নির্বাচিত সব জনপ্রতিনিধিকে সচেতন নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নবনির্বাচিত মেয়র তাদের সম্মানে সংবর্ধনা প্রদান করায় আয়োজকদের শুভেচ্ছা ধন্যবাদ ও কতৃজ্ঞতাও প্রকাশ করেন।
সিলেট সিটি করপোরেশনের ৩১,৩২,৩৩,৩৪ ও ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও ৩১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নাজমুল হোসেন, ৩২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রুহেল আহমদ, ৩৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জয়নাল আবেদিন, ৩৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সংরক্ষিত ৩১,৩২ ও ৩৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাজেদা বেগম এবং ৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হাজেরা বেগমকে সংবর্ধনা জানানো হয়।
সাবেক ছাত্রনেতা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,কাউন্সলার জাহাঙ্গীর আলম,হাজেরা বেগম,সাজেদা বেগম,নাজমুল হোসেন,রুহেল আহমদ,জয়নাল আবেদীন।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাকুর রহমান মফুর,লোকমান আহমদ,জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামসহ নেতৃবৃন্দ॥
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন