admin
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
সিলেট-৬ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ভোটাধিকার প্রয়োগে প্রায় দেড়যুগ ধরে বঞ্চিত দেশের মানুষ। তারা এখন ভোট দিতে উন্মুখ। আগামী নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার হবে উন্নয়নের রোলমডেল। এর আগে ৯১ ও ২০০১ সালেও বিএনপি সরকারের হাত ধরে এ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছিল। তার ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে এ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। তারা কেবল গোলাপগঞ্জ- বিয়ানীবাজারবাসীকে স্বপ্ন দেখিয়েছে। ছলনা প্রতারনা করেছে। লুটপাটের রাজনীতি করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদের নেত্রীর পথ ধরে তারাও পালিয়েছে। গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক।
ফয়সল চৌধুরী বুধবার (১৯ মার্চ, ১৮ রমজান) বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লাউতা ইউনিয়ন বিএন পির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও জামাল আহমেদের পরিচালনায় অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা হাজী এমএ মাসুদ চেয়ারম্যান।
বিয়ানীবাজারের লাউতা বারইগ্রাম বাজারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মানিক মিয়া, কুড়ার বাজার ইউনিয়ন বিএন পির সভাপতি আলি আহমেদ মেম্বার, জামাল আহমেদ, সামস উদ্দিন, জয়নাল আহমেদ, আব্দুল খালিক, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, আবদুল গফুর, হোসেন আহমেদ মেম্বার, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের আহবায়ক ফাহিম সাকিল অপু, মারুফ আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম, অলিউর রহমান তারেক, আমিনুল ইসলাম, জামিল আহমেদ, হিরন আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুবদল নেতা ময়জুল ইসলাম, কৃষক দল নেতা শাহাদাত হোসেন প্রমুখ। এছাড়া বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
4 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
7 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
1 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
6 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
4 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।