admin
প্রকাশিত: 10:45 AM, July 3, 2026
স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এম এ হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩ জুলাই (শুক্রবার)।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এম এ হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এই দোয়া মাহফিলে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। একাধারে প্রাজ্ঞ রাজনীতিবিদ ও নিবেদিতপ্রাণ সমাজসেবক এম এ হক আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সিলেট অঞ্চলের রাজনীতিতে এক সংকটকালীন সময়ে দলকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন মানবকল্যাণমুখী প্রতিষ্ঠান ‘হক ফাউন্ডেশন’। সিলেট মহানগরী ছাড়াও নিজের জন্মভূমি বালাগঞ্জের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি, যা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল।
পিতার অবর্তমানে তাঁর এই মানবিক ও সামাজিক লিগ্যাসি ধরে রেখেছেন তাঁর একমাত্র ছেলে, সিলেট মহানগর বিএনপির অন্যতম সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। বাবার দেখানো পথ অনুসরণ করে তিনি হক ফাউন্ডেশনের মাধ্যমে নিরলসভাবে মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখছেন। আজকের এই স্মরণলগ্নে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে রাজনৈতিক সহযোদ্ধা, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে