editor
প্রকাশিত: 9:26 PM, July 10, 2021
সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় পশুর হাট বসাতে উদ্যোগ নেয় স্থানিয় একটি পক্ষ। সে লক্ষে সিলেট সিটি করপোরেশনের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যাখানে সিলেট বিমান বন্দর সড়কের পাশে লিচু বাগান পয়েন্ট সংলগ্ন হাজী মনসুর খানের খালি জায়গায় হাট বসানোর জন্য স্থানও নির্ধারণ করা হয়।কিন্তু মহামারি করোনা ভাইরাস, এলাকার শান্তি শৃঙ্খলা ও পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে স্থানিয় এলকাবাসি ও তিন ওয়ার্ডের নাগরিকবৃন্দ তাৎক্ষনিক বৈঠকে বসেন। শুক্রবার (৯ জুলাই) মাগরিবের নামাজের শেষে পীরমহল্লা প্রভাতী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের বাসায় এ সভা অনুষ্টিত হয়। সভা শেষে এশার নামাজের পর লিচু বাগান মসজিদে মিলিত হন তিন ওয়ার্ডের নাগরিকবৃন্দ। সেখানে এক সভায় জায়গার মালিক মনসুর খান ঘোষণা করেন এলাকার জনগণের স্বার্থে তিনি তার জায়গায় কোন পশুর হাট বসতে দিবেন না।
এসময় স্থানিয় এলাকাবাসি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয় পবিত্র ঈদুল আযহা। কিন্তু সেই ঈদকে সামনে রেখে একাবাসির স্বাস্থবিধি ও সুস্বাস্থ্যময় জীবনের কথা চিন্তা না করে আবাসিক এলাকা ও রাস্তার উপরে পশুর হাট বসাতে মরিয়া হয়ে উঠেছে কিছু অসাধু মৌসুমী ব্যবসায়ি চক্র। ওই চক্রের এসকল কবল থেকে এলাকা রক্ষা করতে প্রয়োজনে জীবন বাজি রাখা হবে বলে হুশিয়ারি দেন স্থানিয়রা। সভায় আরো জানানো হয় ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে পশুর হাট না বসাতে ইতিমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানিয় থানায় স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, হাজী মনসুর খান, পীরমহল্লা প্রভাতী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আবুল বশর, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, মখলিছুর রহমান, ছালিকুর রহমান, ইমরান আহমদ চৌধুরী, মাসুম আহমদ, মাহবুব আহমদ, হাফিজ রাহিম হোসেন, শায়েস্তা তালুকদার, খোকন আহমদ, বাবলু আহমদ, শ্যামল আহমদ, ইমরান মোহাম্মদ, সুহেল আহমদ, মৌলানা নজরুল ইসলাম চৌধুরী, জুয়েল আহমদ, জলিল আহমদ, ফারুক আহমদ, ইমাদ উদ্দিন তোহা,মিনহাজ আহমদ, ইমদাদ উদ্দিন তাজু, সোহেল আহমদ, ইমতিয়াজ উদ্দিন আহমদ, উদয় আহমদসহ প্রমূখ।-বিজ্ঞপ্তি
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না