editor

প্রকাশিত: 8:35 PM, September 2, 2021

নবীগঞ্জে এক দিনের ব্যবধানে ১ চালকসহ ২টি মিশুক উধাও

নবীগঞ্জে এক দিনের ব্যবধানে ১ চালকসহ ২টি মিশুক উধাও

নবীগঞ্জ প্রতিনিধি::
নবীগঞ্জে পৃথক স্থান থেকে এক দিনের ব্যবধানে এক জন চালকসহ দু’টি মিশুক গাড়ী নিয়ে উধাও হয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় নবীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে। আতংক দেখা দিয়েছে মিশুক চালকদের মধ্যে। বুধবার দুপুরে নবীগঞ্জ থেকে আউশকান্দি ভাড়া নিয়ে চালককে ফেলে ১টি মিশুক গাড়ী নিয়ে উধাও হয়েছে যাত্রী সাজা দুর্বৃত্তরা। এর আগে মঙ্গলবার রাতে মিশুক চালকসহ অপর একটি মিশুক নিয়ে উধাও হয় দুর্বৃত্তরা।

স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের মিশুক চালক কুদরত আলী (৪০) বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ শহর থেকে ৩ জন যাত্রী নিয়ে উপজেলার আউশকান্দিতে ভাড়ায় যায়। সেখানে যাওয়ার পর যাত্রীদের গাড়ীতে রেখে প্রাকৃতির ডাকে সাড়া দিতে যান। এসে দেখেন যাত্রীসহ গাড়ী উধাও। আশপাশ খোজাঁখুজি করেও তার গাড়ীর সন্ধ্যান পাননি। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে মিশুক গাড়ী নিয়ে ওই যাত্রীরা চলে যাওয়ার দৃশ্য দেখলেও তাদেরকে পরিস্কার সনাক্ত করতে পারেননি।

অপরদিকে মঙ্গলবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় নবীগঞ্জ শহর থেকে ২ জন যাত্রী নিয়ে উপজেলার গুজাখাইর গ্রামে যায় পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের মিশুক চালক আবিদুর ইসলাম (১৮)। ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় যাবার পর ওই যাত্রীরা কাগাপাশা নিয়ে যাওয়ার জন্য বায়না ধরেন। কিন্তু চালক যেতে অনিহা প্রকাশ করলে তারা পুনরায় নবীগঞ্জ শহরে এসে নতুন বাজার মোড়ে এসে মাছ ক্রয় করে। এক পর্যায়ে হবিগঞ্জ সড়কে গুয়াড়মুলিয়া ব্রীজে নিয়ে যাওয়ার জন্য বলেন। সেখানে যাওয়ার পর গাড়ী ও চালক আর ফিরে আসেনি। উক্ত মিশুক চালক আবিদুর পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ চালক ও গাড়ীর সন্ধানে অভিযান শুরু করেছে। এক দিনের ব্যবধানে শহর থেকে দু’টি মিশুক গাড়ী ও চালক আবিদুর ইসলাম নিখোঁজের ঘটনায় মিশুক চালকদের মাঝে আতংক বিরাজ করছে। শহর জুরে তোলপাড়চলছে এ ঘটনা নিয়ে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন