editor
প্রকাশিত: 12:39 AM, December 27, 2021

সিসিক’র পানির বিল, হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্স বিল বৃদ্ধির প্রতিবাদে ৩, ১০ ও ১১ নং ওয়ার্ডের আলোচনা সভা
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির বিল, হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যাবতীয় বিল বৃদ্ধির প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশনের ৩, ১০ ও ১১ নং ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর ভাতালিয়াস্থ এলাকায় এই প্রতিবাদী আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে বিপর্যস্থ সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশিরভাগ মানুষের আয় কমে গিয়েছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের পানির মূল্য, হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যাবতীয় বিল বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।
সিটি কর্পোরেশন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাছাড়া সরকারী প্রতিষ্ঠান সমূহে করোনাকালীন সময়ে ব্যয় সংকোচনের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ঠিক এই সময়ে রক্ষণাবেক্ষণের ব্যয়বৃদ্ধি কিংবা বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাতে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহনযোগ্য। বিদ্যমান আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির মূল্য, হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যাবতীয় বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বলেন, নতুবা সিসিক’র ২৭টি ওয়ার্ডের জনসাধারনকে নিয়ে দূর্বার গণআন্দোলনের গড়ে তোলা হবে।
আলোচনায় সভায় সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ও এলাকার বিশিষ্ট মুরব্বী সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুল করিম, মো: মাহফুজুল হক, মো: আলাউদ্দিন আকাঞ্জ, মো: হাবিব খান দিপু, শামীম আহমদ, মো: লোকমান খাঁন, মো: ইফতেখার হোসেন মনি, মো: বদরুল ইসলাম বদর, মো: আনোয়ার বাদশাহ্, মো: জালাল আহমদ, মো: ছাদেকুর রহমান, মো: আলী আকবর ফকির, রাজা আহমদ, সেলিম আহমদ মাহমুদ, নাছির উদ্দিন রব, মো: আব্বাছ উদ্দিন, মো: আবুল হোসেন, বাবলু, মো: আয়তুল ইসলাম, মো: জুমন, সুমিম আহমদ, শামীম আহমদ, মো: লিয়াকত হোসেন, মো: আনোয়ার হোসেন, মো: আরব হোসেন, শাকিল হাসান, মো: আরিফুর রহমান আরিফ, মো: পিংকু আব্দুর রহমান, মো: জয়নাল আবেদীন, আলী আহমদ, আবুল কালাম আজাদ, আবুল হোসেন, মোহাম্মদ আলী লাহিন, ইকবাল আহমদ, রিয়াদ আহমদ বাবলু, আবু তাহের আকাশ, সঞ্জয় দাশ, শিবলু জামান, আবুল কালাম, মোহাম্মদ আরমান, মনোজ গোপ, ছামি ছাদিয়া, মো: আব্দুল হাকিম, মো: জয়নাল আবেদীন রাহেল, শামীম রেজা, ইমন আহমদ, রেজাউল ইসলাম, মির্জা সম্রাট হোসেন, মো: মাহবুবুর রহমান, মো: রিজভী, সামিম আহমদ, রাজীব কুমার দে রাজু, রুহেনা খানম মুক্তা, খসরু জামান, দুলাল আহমদ, বিকাশ কর সহ বিভিন্ন ওয়ার্ডের মুরব্বী, যুব সমাজ ও নানান পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন