editor

প্রকাশিত: 10:08 AM, September 7, 2024

সিলেটের সেই অ স্ত্র বা জ রা কোথায়?

সিলেটের সেই অ স্ত্র বা জ রা কোথায়?

সিলেটে গেল প্রায় এক বছর ধরে আগ্নেয়াস্ত্র মজুদ করছিলেন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ক্যাডাররা। মুলত বিভিন্ন গ্রুপ-উপগ্রুপের ক্ষমতা, দাপট ও শক্তি বাড়াতে মজুদ করা হচ্ছিল এই অস্ত্রগুলো। ভারতীয় ‘বুঙ্গার চিনি’র ব্যবসা থেকে কামানো কাড়ি কাড়ি কাঁচা টাকা দিয়ে যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা কিনেন অস্ত্র।

এতোদিন অস্ত্র কেনা ও মজুদের বিষয়টি গল্প-আড্ডায় সীমাবদ্ধ থাকলেও সিলেটবাসী এর প্রকাশ্য রূপ দেখতে পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। গত ১৮ জুলাই নগরীর আখালিয়ায় ও ৪ আগস্ট কোর্ট পয়েন্টে যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা চালান ছাত্র-জনতার উপর। এসময় প্রদর্শিত অত্যাধুনিক অস্ত্র দেখে হতবাক হয়ে যান সিলেটের মানুষ। অভিযোগ উঠেছে, প্রদর্শিত অস্ত্রের মধ্যে এম-১৬ রাইফেলও ছিল।

যা সেই সময়কার সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত যুবলীগ নেতা শিবলু আহমদের হাতে দেখা গেছে। ৫ আগস্টের আগ পর্যন্ত এসব অস্ত্র রাজপথের দখল, প্রভাব বিস্তার ও ছাত্র-জনতার আন্দোলন দমাতে ব্যবহার হলেও শেখ হাসিনা সরকারের পতনের পর অস্ত্রধারী সেই ক্যাডাররা হাওয়া হয়ে গেছেন। কোথাও তাদের খোঁজ মিলছে না।

সূত্র জানায়, গেল প্রায় এক বছরের বেশি সময় ধরে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা চিনির ব্যবসার সাথে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সীমান্ত থেকে শহর পর্যন্ত নিরাপদে চিনি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনে তৈরি হয় বেশ কয়েকটি গ্রুপ-উপগ্রুপের।

‘বুঙ্গার চিনি’খ্যাত এই ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুলত বিভিন্ন গ্রুপ অস্ত্র কিনে শক্তি বৃদ্ধি করতে থাকে। এই অস্ত্রগুলো এতোদিন বিভিন্ন নেতা ও ক্যাডারের কাছে গোপনে থাকলেও গত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তা প্রকাশ্যে বের হয়।

এছাড়া গত ১৫ বছরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক শ’ নেতা ও পেশাজীবী অস্ত্রের লাইসেন্স বাগিয়ে নেন। লাইসেন্সকৃত অস্ত্রেরও ব্যবহার হয় আন্দোলনে ছাত্র-জনতাকে দমাতে।

সূত্র আরও জানায়, গত ১৮ জুলাই নগরের আখালিয়া এলাকায় পুলিশের সাথে জোটবদ্ধ হয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি ছুঁড়েন তৎকালীন ক্ষমতাসীন দলের ক্যাডাররা।

পরবর্তীতে ৪ আগস্ট সিলেট নগরের কোর্ট পয়েন্টে পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতা অবস্থা নিলে তাদেরকে হটাতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ক্যাডাররা অস্ত্রের মহড়া দেন। তারা অস্ত্র হাতে ছাত্র-জনতার উপর ঝাঁপিয়ে পড়েন।

পুলিশ ও ক্যাডাররা মিলে কোর্ট পয়েন্ট থেকে ছাত্র-জনতাকে তাড়িয়ে দেন। এরপর আরও কয়েকটি স্থানে ক্যাডাররা অস্ত্রের মহড়া দেন। ৪ আগস্ট কোর্ট পয়েন্টে মহড়ার সময় কিছু অত্যাধুনিক অস্ত্র দেখে হতবাক হন নগরবাসী।

সদ্য সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা রুহুল আমিন ওরফে শিবলু আহমদের হাতে দেখা যায় অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র। যেটি অত্যাধুনিক এম-১৬ রাইফেল বলে দাবি করছেন অনেকে।

এছাড়াও আন্দোলন চলাকালীন সময়ে যাদেরকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে তাদের মধ্যে ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পিযুষ কান্তি দে,

মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, মেজরটিলার ছাত্রলীগ ক্যাডার আনসার আহমদ ওরফে শুটার আনসার, ছাত্রলীগ ক্যাডার হাসান আহমদ, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগ কর্মী বাবুল আহমদ পাঙ্গাস, মুনিম আহমদ।

খোঁজ নিয়ে জানা গেছে, অস্ত্রধারীদের বেশিরভাগই ভারতে পালিয়ে গেছে। এক্ষেত্রে দুই দেশের চিনি ও গরু চোরাকারবারীরা সীমান্ত পারাপারে তাদেরকে সহায়তা করেছে। ভারত হয়ে পরবর্তীতে কেউ যুক্তরাজ্যে ও কেউ দুবাই পৌঁছেছেন।

কেউ কেউ আবার ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আর যারা সীমান্ত পাড়ি দিতে পারেননি তারা সিলেট ছেড়ে গা ঢাকা দিয়ে আছেন।

অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেফতার প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভিডিও ও ছবি দেখে অস্ত্রধারীদের পরিচয় সনাক্তের কাজ চলছে।

প্রদর্শিত অস্ত্রগুলো কোথা থেকে কিভাবে এসেছে। কাদের হেফাজতে এগুলো ছিল- সেটাও উদঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি অস্ত্রধারীদের অবস্থান সনাক্ত করে তাদেরকে গ্রেফতারের চেষ্টায় আছে পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়