editor
প্রকাশিত: 11:46 AM, June 30, 2023
ডেস্ক রিপোর্ট
সিলেটে ঈদের দিন রাতে আরিফুল ইসলাম বাবু (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৯ জুন) রাত ১১টার দিকে সিলেট মহানগরের তালতলা রোডের সুরমা টাওয়ার থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আরিফুল তার থাকার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে দড়ির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আরিফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামে। সে ২০১১ সাল থেকে সিলেট এসওএস শিশু পল্লী সেন্টারে প্রতিপালন হয়। সেখানে তার একজন বড় বোনও রয়েছে। সে সুরমা টাওয়ারের ১২ তলায় একটি রুমে কয়েকজনের সঙ্গে বসবাস করতো।
তার রুমমেটরা জানান, ঈদের দিন বিকালে আরিফুল ছাড়া তারা বাকি সবাই বাহিরে ঘুরতে বের হন। রাত ১০ টার দিকে তারা ফিরে রুমের দরজা ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় পান। এসময় ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা মার্কেটের সিকিউিরিটির সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আরিফুলকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা খবর দিলে কোতোয়ালি থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন- প্রাথমিকভাবে আমরা ধরণা করছি সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে করেছে তা এখনো জানা যায়নি, খতিয়ে দেখা হচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন