editor

প্রকাশিত: 10:09 PM, March 15, 2022

বালাগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

বালাগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

বালাগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

জাতির ক্রান্তিলগ্নে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে : কলিম উদ্দিন মিলন

বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, আওয়ামী সরকার একটি ফ্যাসিস্ট সরকার। গণতন্ত্রকে হত্যা করে তারা জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতীষ্ট হলেও সরকারের সেদিকে কোন খেয়াল নেই। তারা ভোট চুরির পথ প্রশ^স্ত করতে কাজ করছে। দলীয় লোক দিয়ে বাজার সিন্ডিকেট গঠনের ফলে সকল নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। জাতির এই ক্রান্তিলগ্নে ফ্যাসিবাদী সরকারকে হঠাতে জাতীয়তাবাদী শক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। দলের এই কঠিন সময়ে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে।
তিনি মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। কাউন্সিলারদের গোপন ভোটে সভাপতি পদে গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি পদে লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহমদ তুহেল ও সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল আহমেদ সেফুল নির্বাচিত হন।
জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরীর পরিচালনায় ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মঈনুল হক চৌধুরী চেয়ারম্যানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সূচীত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় সদস্য সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী।
কাউন্সিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, ওসমানীনগর উপজেলা সভাপতি এস টি এম ফখর উদ্দিন, বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী খালেদ, বিএনপি নেতা ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান হক, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, গোলাপগঞ্জ পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আ ফ ম কামাল, লোকমান আহমদ, বুরহান উদ্দিন, আব্দুস সামাদ তুহেল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুর রহমান মুমিন ও সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চেয়ারম্যান, বিএনপি নেতা আহমেদ জিলু চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন চৌধুরী ও সৈয়দ সারওয়ার রেজা, বিএনপি নেতা শাহিদুল হক সুহেল প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন