editor
প্রকাশিত: 6:03 PM, July 8, 2024
অনলাইন ডেস্ক
ইকুয়েডরের বিপক্ষে দলের পারফরম্যান্স চোখ খুলে দিয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির। বুঝে গেছেন কোপার শিরোপা জিততে হলে এই পারফরম্যান্সে কাজ হবে না।
আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে বলেছে সেমিফাইনালে কানাডার বিপক্ষে একাদশের পাশাপাশি স্কালোনি বদল আনবেন রণকৌশলেরও।
আর্জেন্টিনার মূল মনোনিবেশ কানাডার বিপক্ষে সেমিফাইনালকে ঘিরে। আগামী বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিতে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এ জন্য নতুন রণকৌশল ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল মেসিরা। সে ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে দলের রণকৌশল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও একই ফরমেশনে খেলেছিল দল।
পেরুর বিপক্ষে স্কালোনি ডাগআউটে না থাকলেও ফরমেশন ছিল একই। তবে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ৪-৩-৩ এর বদলে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজান তিনি। আক্রমণে লিওনেল মেসির সঙ্গে ছিলেন লাউতারো মার্তিনেজ।
সেমিফাইনালে আবারও ৪-৩-৩ ফরমেশনে রণকৌশল সাজাতে পারেন আর্জেন্টাইন কোচ। উদ্বোধনী ম্যাচের মত মেসির সঙ্গে আক্রমণের দায়িত্বে থাকতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও জুলিয়ান আলভারেজ। ফলে শুরুর একাদশে নাও থাকা হতে পারে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেজ।
গোলপোস্টের নিচে বরাবরের মতো অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজের পাশে থাকতে পারেন নাহুয়েল মোলিনা এবং নিকোলাস ত্যাগলিয়াফিকো। তবে শতভাগ সুস্থ না হওয়ায় আলাদাভাবে অনুশীলন করেছেন লেফটব্যাক মার্কোস আকুনা।
মিডফিল্ডে রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গা এক প্রকার নিশ্চিত। দুজনই কোয়ার্টারে ভালো পারফরম্যান্স করেছেন। এনজো ফার্নান্দেজের পরিবর্তে লিয়ান্দ্রো পারেদেসকে খেলানো হতে পারে কানাডার বিপক্ষে।
একাদশে জায়গা করে নিতে সর্বোচ্চ চেষ্টা করছেন জিওভানি লো সেলসো এবং এক্সকুয়েল পালাসিওস।
আশ্চর্যজনক হলেও ইকুয়েডরের বিপক্ষে খেলানো হয়নি ডি মারিয়াকে। তবে কানাডার বিপক্ষে একাদশে ফিরবেন এই উইঙ্গার। মেসির ইনজুরি স্কালোনির মাথা ব্যথার কারণ। তবে মেসির সিদ্ধান্ত তিনি খেলবেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৩-৩)
গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেজ
রক্ষণভাগ : নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো ॥ মার্কাস আকুনা
মাঝমাঠ : রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ॥ লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
আক্রমণভাগ : লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ॥ জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১
4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)