editor
প্রকাশিত: 10:05 PM, March 7, 2022

বড়লেখায় ‘পানিবালা’র প্রশসংনীয় মঞ্চায়ন
বড়লেখা প্রতিনিধি
গতকাল রোববার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় প্রশংসনীয় মঞ্চায়ন হয় মুরারিচাঁদ কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের নাটক পানিবালা। বড়লেখা উপজেলায় তারুণ্য নাট্য গোষ্ঠীর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৫ দিনব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিন রোববার নাটকটি মঞ্চস্থ হয়। নাটক শেষে মঞ্চে নাট্যদলকে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
বাংলাদেশের একটি অঞ্চলের মিথকে কেন্দ্র করে নির্মিত হয়েয়ে নাটক ‘পানিবালা’। নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর ও নির্দেশনা দিয়িছেন ইয়াকুব আলী ও বিধান সিংহ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রেজাউল করিম রাব্বি, ঊষা কান্ত বিশ্বাস, সাব্বির আহমদ শুভ, রিংকু মালাকার, অরুপ তালুকদার শুভ, জুয়েল কান্তি দাস, কামরুল ইসলাম, শিপা রানী, সর্বানী পাল টুম্পা, সুয়েব আহমদ, তাসরিন আক্তার, তুষার তালুকদার, তাহিন মিয়া, প্রভাতী গোস্বামী পপি, অপি ভট্টার্চায, অর্চিতা দেব অর্পা, গৌরব তালুকদার, সম্পা নাথ, দৃষ্টি বর্মণ, অনিক প্রধান ও উম্মে সালমা খান ঋজু।
নাটকের আবহ সঙ্গীত পরিকল্পনা ও সুর করেছেন সৌরভ সরকার। আবহ সঙ্গীত প্রক্ষেপণ করেছেন সৌরভ সরকার, সৈকত চন্দ্র দাস, বৃষ্টি বর্মণ। আলোক প্রক্ষেপণে ছিলেন বদরুল আলম, ফাহমিদা এলাহী বৃষ্টি ও তুষার সরকার।
পানিবালা একটি চেনা লোককাহিনীর নাগরকি মিথষ্ক্রিয়া, কৃত্যে, নাট্যে, ইতিহাস আর গার্হস্থ কৃষিকাজের বিন্যাসে তার বিস্তার। একটি মিথকে কেন্দ্র করে নাটকটি গড়ে উঠেছে। প্রচলিত সমাজের বিভিন্ন উপদানগুলোকে নাট্যকার বদরুজ্জামান আলমগীর সহজ ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন।
দিনাজপুর রামসাগর দিঘির একটি লোককাহিনী পানিবালা আখ্যান নাট্যের মৌল অনু বলে জানিয়েছেন নাট্যকার। যেখানে কোন দিঘির জলধারা নেই কেবলই বালুকারাশি উতালপাতাল করে। সেখানেও মানুষের অন্তর্লোকে শ্রাবণ সন্ধ্যার ঘোরলাগা ঢল, ও জৈন্তা পাহাড় থেকে ঢল নেমে আসে প্রতিনিয়ত। রাজা ধুলিয়ান খান কিংবা ময়ুেরর ওমের ভেতর থেকে সমত্ত হয়ে উঠা ফয়সালের মধ্যকার যে অমীমাংসার দলিল ছিন্ন করার কল্পগাথা আসে, সেখানে চন্দ্রবালা কিংবা তাজিরুনরাই সারা জীবন শক্তি হয়ে জীবন বিলিয়ে দেন অকাতরে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে